আনুষাঙ্গিক প্রযুক্রির পণ্য

মিজান ট্রেডে প্রযুক্তিপণ্যের তালিকায় যুক্ত হলো জেনথ্রা মাদারবোর্ড

ক.বি.ডেস্ক: দেশের প্রযুক্তিপণ্যের বাজারে দীর্ঘদিন ধরে বিভিন্ন আন্তর্জাতিক ব্র্যান্ডের পণ্য বাজারজাত করে আসা মিজান ট্রেড এবার তাদের পণ্যের তালিকায় যুক্ত করেছে জেনথ্রা (XENTHRA) মাদারবোর্ড। প্রযুক্তিপ্রেমী গ্রাহক ও ক্রেতাদের নির্ভরযোগ্য ও মানসম্মত প্রযুক্তিপণ্য সরবরাহের ধারাবাহিকতায় জেনথ্রা-কে তাদের ব্যবসায়িক পরিবারের নতুন সদস্য হিসেবে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

মিজান ট্রেড শুরু থেকেই গ্রাহক ও ক্রেতার আস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ব্যবসা পরিচালনা করে আসছে। শুধু একটি পরিচিত ব্র্যান্ড বাজারজাত করাই নয়, বরং নির্ভরযোগ্য ওয়ারেন্টি, দ্রুত আফটার-সেলস সাপোর্ট এবং মানসম্মত সেবার মাধ্যমে দীর্ঘমেয়াদি গ্রাহক ও ক্রেতা সম্পর্ক গড়ে তোলাই তাদের মূল লক্ষ্য। সেই লক্ষ্য থেকেই এমন পণ্য জেনথ্রা (XENTHRA) মাদারবোর্ড নির্বাচন করা হয়, যার গুণগত মান নিয়ে গ্রাহকের মধ্যে কোনও ধরনের বিভ্রান্তি বা অসন্তোষের সুযোগ না থাকে।

নতুন যুক্ত হওয়া জেনথ্রা মাদারবোর্ড আধুনিক ডেস্কটপ কমপিউটাররের জন্য একটি নির্ভরযোগ্য সমাধান হিসেবে বাজারে আসছে। ব্র্যান্ডটি বিভিন্ন প্রজন্মের ইনটেল ও এএমডি প্রসেসরভিত্তিক প্ল্যাটফর্মের জন্য উপযোগী মডেল, স্থিতিশীল পারফরম্যান্স, উন্নত পাওয়ার ডিজাইন, উচ্চগতির ডিডিআর৪/ডিডিআর৫ মেমোরি সাপোর্ট (মডেলভেদে), পিসিএলই এক্সপ্যানশন, এম২ এনভিএমই এসএসডি সাপোর্ট, উচ্চগতির ইউএসবি সংযোগ এবং দীর্ঘস্থায়ী ব্যবহারের উপযোগী কম্পোনেন্ট ব্যবহারের ওপর গুরুত্ব দিয়েছে। গেমিং, অফিস, শিক্ষা এবং দৈনন্দিন কম্পিউটিং সব ধরনের ব্যবহারকারীর চাহিদা বিবেচনায় রেখে বিভিন্ন কনফিগারেশনের মাদারবোর্ড বাজারে আনার পরিকল্পনা রয়েছে।

মিজান ট্রেডের প্রধান নির্বাহী কর্মকর্তা আনিসুর রহমান বলেন, “মিজান ট্রেড সবসময় বিশ্বাস করে, একটি প্রতিষ্ঠানের সবচেয়ে বড় সম্পদ তার গ্রাহক ও ক্রেতার আস্থা। আমরা কখনও শুধু একটি ব্র্যান্ড বিক্রির দিকে নজর দেইনি; বরং গ্রাহক ও ক্রেতারা যেন নির্ভরযোগ্য পণ্য, প্রকৃত ওয়ারেন্টি এবং দ্রুত বিক্রয়োত্তর সেবা পান, সেটিকেই সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি। সেই ধারাবাহিকতায় জেনথ্রা মাদারবোর্ড আমাদের ব্যবসায়িক পরিবারের নতুন সদস্য হিসেবে যুক্ত হয়েছে। এর গুণগত মান, স্থায়িত্ব এবং পারফরম্যান্স দেশের প্রযুক্তিপ্রেমী ও কমপিউটার ব্যবহারকারীদের প্রত্যাশা পূরণ করবে। অতীতে যেভাবে আমাদের গ্রাহক, ডিলার ও ব্যবসায়িক অংশীদাররা আমাদের ওপর আস্থা রেখেছেন, ভবিষ্যতেও একইভাবে জেনথ্রা ব্র্যান্ডকে এগিয়ে নিতে পাশে থাকবেন বলে আমরা আশা করি।”

প্রতিষ্ঠানটির প্রত্যাশা, নির্ভরযোগ্য মান, প্রতিযোগিতামূলক মূল্য এবং শক্তিশালী সাপোর্ট নেটওয়ার্কের সমন্বয়ে জেনথ্রা অল্প সময়ের মধ্যেই বাংলাদেশের কমপিউটার হার্ডওয়্যার বাজারে একটি আস্থার ব্র্যান্ড হিসেবে নিজেদের অবস্থান তৈরি করবে। গ্রাহক ও ক্রেতার সন্তুষ্টি নিশ্চিত করতে আমরা বিক্রয়োত্তর সেবাকে আরও শক্তিশালী করার পাশাপাশি সারা দেশে ডিলার নেটওয়ার্কের মাধ্যমে জেনথ্রা মাদারবোর্ড সহজলভ্য করার উদ্যোগ নেয়া হয়েছে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *