ক.বি.ডেস্ক: আন্তর্জাতিক কৃত্রিম বুদ্ধিমত্তা অলিম্পিয়াড (আইএআইও) ২০২৭-এ বাংলাদেশের প্রতিনিধিত্বকারী দল গঠনের প্রস্তুতি শুরু হয়েছে। এর অংশ হিসেবে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী ‘আইএআইও গ্রুমিং ক্যাম্প’ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) আয়োজনে এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কমপিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের সহযোগিতায়





