উদ্যোগ
ক.বি.ডেস্ক: শিশু-কিশোরদের মেধা, সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তার বিকাশে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘কিডজানা ট্যালেন্ট ফেস্ট ২০২৬’। বাংলাদেশ ইয়াং সায়েন্টিস্টস অ্যান্ড ইনোভেটরস সোসাইটি (বাইসিস)-এর উদ্যোগে এবং কিডজানা ক্রিয়েটিভ সেন্টারের সহযোগিতায় আয়োজিত এ উৎসবে ইন্টারন্যাশনাল ম্যাথ জিনিয়াস অলিম্পিয়াডের (ইমগো) জাতীয় বাছাই পর্বে উত্তীর্ণ শিক্ষার্থীদের পুরস্কার ও সম্মাননা দেয়া হয়।