আনুষাঙ্গিক প্রযুক্রির পণ্য

বিদ্যুৎ ও ওয়াই-ফাই ছাড়াই নিরাপত্তা নজরদারিতে টিয়ান্ডির ৪জি সোলার ক্যামেরা

ক.বি.ডেস্ক: বাড়ি, খামার, নির্মাণাধীন ভবন, গুদামঘর কিংবা দূরবর্তী স্থানের নিরাপত্তা নিশ্চিত করতে প্রচলিত বিদ্যুৎ এবং ওয়াই-ফাই সংযোগের ওপর নির্ভর না করেও নজরদারির সুবিধা দেবে টিয়ান্ডি টিসি-এইচ৩৬৩এন ৯ডিবি-৪ ৪জি সৌরবিদ্যুৎ ব্যাটারি ক্যামেরা। বাংলাদেশের বাজারে টিয়ান্ডি এর এই ক্যামেরাটি নিয়ে এসেছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় প্রযুক্তিপণ্য পরিবেশেক প্রতিষ্ঠান গ্লোবাল ব্র্যান্ড। সৌরশক্তি, বিল্ট-ইন ব্যাটারি, ৪জি সংযোগ এবং স্মার্ট নজরদারি প্রযুক্তির সমন্বয়ে তৈরি এই ক্যামেরাটি দূরবর্তী ও বিদ্যুৎ-সীমিত স্থানের নিরাপত্তার জন্য একটি কার্যকর সমাধান।

এই ক্যামেরাটিতে রয়েছে দুটি ৩ মেগাপিক্সেল লেন্স, যার একটি ফিক্সড লেন্স এবং অপর লেন্স দিয়ে চতুর্দিকের দৃশ্য ধারণে সক্ষম। ২৩০৪×১২৯৬ রেজ্যুলেশনে ২০এফপিএস ভিডিও, প্যান-টিল্ট, ৮× ডিজিটাল জুম, অটো-ট্র্যাকিং এবং মানব ও যানবাহন শনাক্তকরণ সুবিধা যা নজরদারি আরও কার্যকর করে। কালার ম্যাকার প্রযুক্তি, ৩০ মিটার পর্যন্ত ইনফ্রারেড নাইট ভিশন, ২০ মিটার হোয়াইট লাইট, লাল-নীল সতর্কতামূলক আলো এবং বিল্ট-ইন মাইক্রোফোন ও স্পিকারের দ্বিমুখী অডিও সুবিধা দিন-রাত নিরাপত্তা পর্যবেক্ষণে সহায়তা করে।

ক্যামেরাটিতে ১০,৪০০ মিলিএম্পিয়ার-ঘন্টা ব্যাটারি ও ৭.৬ ওয়াট বা তার বেশি ক্ষমতার ইটিএফই সোলার প্যানেল বিদ্যমান। নির্মাতার পরীক্ষাগার-তথ্য অনুযায়ী, সুপার পাওয়ার-সেভিং মোডে ব্যাটারি সর্বোচ্চ ৩৫ দিন এবং ইন্টেলিজেন্ট এঅভি মোডে সর্বোচ্চ ১০ দিন পর্যন্ত চলতে পারে । ৪জি এলটিই সংযোগ ও ইজিলাইভ প্লাস অ্যাপের মাধ্যমে দূর থেকে নজরদারি, ২৫৬ জিবি পর্যন্ত মাইক্রোএসডি স্টোরেজ এবং এস+২৬৫ ও এইচ.২৬৫ ভিডিও কমপ্রেশন সুবিধা রয়েছে। আইপি৬৫ সুরক্ষা ক্যামেরাটিকে বাইরের পরিবেশে ব্যবহারের উপযোগী করে তোলে।

সৌরশক্তিচালিত কার্যকর নকশা, দ্বৈত লেন্স, স্মার্ট শনাক্তকরণ, নাইট ভিশন ও ৪জি সংযোগের সমন্বয়ে টিয়ান্ডি টিসি-এইচ৩৬৩এন ৯ডিবি-৪ দূরবর্তী বাড়ি, কৃষি খামার, নির্মাণ প্রকল্প, গুদাম এবং প্রচলিত নেটওয়ার্কবিহীন স্থানের নিরাপত্তা নজরদারিতে ব্যবহার করা যায়। ক্যামেরাটিতে রয়েছে ১ বছরের ব্র্যান্ড ওয়ারেন্টি এবং টিয়ান্ডির প্রোডাক্ট কেনার আগে গ্লোবাল ব্র্যান্ডের অনুমোদিত স্টিকার দেখে কিনুন।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *