সাম্প্রতিক সংবাদ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য স্মরণে ১০ টাকা মূল্যমানের স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও বিশেষ সিলমোহর প্রকাশ

ক.বি.ডেস্ক: ৭ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য ও গুরুত্ব স্মরণীয় করে রাখতে বিশেষ স্মারক ডাকটিকিট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ ডাক বিভাগ ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকিট, ১০ টাকা মূল্যমানের একটি উদ্বোধনী খাম, ৫ টাকা মূল্যমানের একটি উদ্বোধনী ডাকটিকিট এবং একটি বিশেষ সিলমোহর প্রকাশ করেছে।

বুধবার (৪ নভেম্বর) বাংলাদেশ ডাক বিভাগের উদ্যোগে প্রকাশিত এই স্মারক ডাকটিকিট সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়।

স্মারক ডাকটিকিট উন্মোচন অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম, ডাক ও টেলিযোগাযোগ সচিব ড. মো. কামরুজ্জামান এবং ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম উপস্থিত ছিলেন।

১৯৭৫ সালের ৭ নভেম্বর সংঘটিত সিপাহি-জনতার ঐক্যবদ্ধ বিপ্লব বাংলাদেশের রাজনৈতিক ও জাতীয় ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত। ঐতিহাসিক এই দিনের তাৎপর্য, দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং জাতীয় সংহতির চেতনাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যেই স্মারক ডাকটিকিট প্রকাশের উদ্যোগ নেয়া হয়েছে।

ইতিহাস, ঐতিহ্য ও জাতীয় জীবনের গুরুত্বপূর্ণ ঘটনাবলি সংরক্ষণে স্মারক ডাকটিকিট ও উদ্বোধনী খাম বিশেষ ভূমিকা রাখে। পাশাপাশি এসব স্মারক ভবিষ্যৎ প্রজন্মের কাছে দেশের ঐতিহাসিক ঘটনাগুলো তুলে ধরার গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে কাজ করবে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *