অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের ফার্স্ট সেল উদযাপন করলো অপো
ক.বি.ডেস্ক: বিশ্বের প্রথম ট্রিপল ২০০ মেগাপিক্সেল হ্যাসেলব্লাড ক্যামেরা সিস্টেমের স্মার্টফোন ‘ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্স’-এর ফার্স্ট সেল উদযাপন করেছে অপো বাংলাদেশ। ঢাকার মতিঝিলে অবস্থিত অপোর ফ্ল্যাগশিপ স্টোরে আয়োজিত এ অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে যাত্রা করেছে অপোর নতুন এই ফ্ল্যাগশিপ স্মার্টফোন।
অনুষ্ঠানে অপোর ঊর্ধ্বতন কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, ডিজিটাল ইনফ্লুয়েন্সার ও ক্রেতারা উপস্থিত ছিলেন। স্মার্টফোনের পাশাপাশি ট্যাবলেট, ইয়ারবাড ও স্মার্টওয়াচ সহ আইওটি পণ্যের মাধ্যমে প্রযুক্তিগত ইকোসিস্টেম সম্প্রসারণের পরিকল্পনার কথাও জানিয়েছে প্রতিষ্ঠানটি।
ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের সবচেয়ে বড় আকর্ষণ এর ট্রিপল ২০০ মেগাপিক্সেল হ্যাসেলব্লাড ক্যামেরা সিস্টেম। এতে ২০০ মেগাপিক্সেলের মেইন, আল্ট্রা-ওয়াইড ও টেলিফটো ক্যামেরা রয়েছে। হ্যাসেলব্লাডের সঙ্গে যৌথভাবে তৈরি এই ক্যামেরা সিস্টেমে যুক্ত হয়েছে নেক্সট জেনারেশন লুমো ট্রু ইমেজ ইঞ্জিন। অপোর ‘ট্রু টু আইজ’ ইমেজিং দর্শনের ভিত্তিতে তৈরি প্রযুক্তিটি ছবিতে প্রাকৃতিক রং, আলো ও সূক্ষ্ম বিবরণ তুলে ধরতে সহায়তা করে।
এতে রয়েছে ২৪-চ্যানেল মাল্টিস্পেকট্রাল সেন্সিং প্রযুক্তির ট্রু কালার ক্যামেরা, ১৫ ইভি পর্যন্ত আল্ট্রা-হাই ডায়নামিক রেঞ্জ এবং লুমো ন্যাচারাল টোন ও হাইপার পিক্সেল ইঞ্জিন। এসব প্রযুক্তি বিভিন্ন আলোক পরিস্থিতিতে রঙের স্বাভাবিকতা, আলো-ছায়ার ভারসাম্য ও ছবির সূক্ষ্ম ডিটেইল বজায় রাখতে কাজ করে। ভিডিও ধারণের ক্ষেত্রেও রয়েছে উন্নত সুবিধা। স্মার্টফোনটিতে ৩০ এফপিএসে ৮কে এবং ১২০ এফপিএস পর্যন্ত ৪কে ভিডিও রেকর্ডিংয়ের পাশাপাশি ৪কে ডলবি ভিশন ও ওপেন গেট ক্যাপচার সুবিধা রয়েছে।
পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৬০০ প্রো প্রসেসর। সঙ্গে রয়েছে ১৬ জিবি র্যাম, ৫১২ জিবি স্টোরেজ, ৬.৭৮ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে এবং ৮,০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। চার্জিংয়ের জন্য থাকছে ৮০ ওয়াট সুপারভুক ওয়্যার্ড ও ৫০ ওয়াট এয়ারভুক ওয়্যারলেস চার্জিং প্রযুক্তি।
ফার্স্ট সেল উদযাপন উপলক্ষে অপো বাংলাদেশ অথোরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের জেনারেল ম্যানেজার ডেমন ইয়াং বলেন, ‘‘ট্রিপল ২০০ মেগাপিক্সেল হ্যাসেলব্লাড ক্যামেরা ও ‘ট্রু টু আইজ’ ইমেজিং প্রযুক্তির মাধ্যমে ক্রেতাদের জন্য মোবাইল ফটোগ্রাফিতে নতুন অভিজ্ঞতা নিয়ে এসেছে অপো। স্মার্টফোনের পাশাপাশি ট্যাবলেট, ইয়ারবাড ও স্মার্টওয়াচের মতো পণ্যের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ প্রযুক্তি ইকোসিস্টেম গড়ে তোলার লক্ষ্যও রয়েছে প্রতিষ্ঠানটির’’।
অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের ১৬ জিবি র্যাম ও ৫১২ জিবি স্টোরেজ সংস্করণের মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫৯ হাজার ৯৯৯ টাকা। লুনা হোয়াইট ও টাইটানিয়াম গ্রে দুটি রঙে স্মার্টফোনটি ঢাকার মতিঝিলের অপো ফ্ল্যাগশিপ স্টোর এবং দেশের অনুমোদিত রিটেইল চ্যানেলগুলোতে পাওয়া যাচ্ছে।





