ইসিএস কমপিউটার সিটিতে শুরু হচ্ছে ছয় ওয়েভসাইনের নিরাপত্তা প্রযুক্তির ‘রোড শো’
ক.বি.ডেস্ক: নিরাপত্তা প্রযুক্তিপণ্য ও স্মার্ট ভিডিও সার্ভেইলেন্স সমাধানকে আরও কাছ থেকে পরিচয় করিয়ে দিতে রাজধানীর এলিফ্যান্ট রোডস্থ ইসিএস কমপিউটার সিটিতে আজ থেকে শুরু হচ্ছে ছয় দিনব্যাপী (২৯ জুলাই- ৩ আগস্ট) ‘রোড শো’। অত্যাধুনিক সিসিটিভি, অ্যাকসেস কন্ট্রোল, ফায়ার সেফটি ব্রান্ড ও চাইনিজ ব্র্যান্ডের হাসপাতাল নার্স কলিং সিস্টেম, নেটওয়ার্কিং পণ্য প্রদর্শনীর এই ‘রোড শো’ আয়োজন করছে ওয়েভসাইন টেকনোলজি লিমিটেড।
এবারের ‘রোড শো’ আজ বুধবার (২৯ জুলাই) প্রযুক্তি প্রেমী ও ফায়ার সেফটি বিশেষজ্ঞ অতিথিদের উপস্থিতিতে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে শুরু হবে। আগামী সোমবার (৩ আগস্ট) পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে এ আয়োজন শেষ হবে। এই আয়োজনে প্রযুক্তিপ্রেমী, ফায়ার সেফটি বিশেষজ্ঞ ,করপোরেট প্রতিষ্ঠান, সিস্টেম ইন্টিগ্রেটর, নিরাপত্তা সেবা প্রদানকারী প্রতিষ্ঠান এবং ডিলারগণ অংশগ্রহণ করবেন।
আয়োজকরা জানিয়েছেন, ‘রোড শো’-তে দর্শনার্থীরা নিরাপত্তা ও ফায়ার সেফটি প্রযুক্তির সর্বাধুনিক পণ্য হাতে-কলমে দেখার সুযোগ পাবেন। পাশাপাশি পণ্যের ব্যবহার, ইনস্টলেশন, রক্ষণাবেক্ষণ এবং বাস্তব প্রয়োগ সম্পর্কে ধারণা নিতে পারবেন। আয়োজনে অংশগ্রহণকারীরা বিভিন্ন আন্তর্জাতিক ব্র্যান্ডের সর্বাধুনিক নিরাপত্তা প্রযুক্তি, নেটওয়ার্কিং ডিভাইস, টুলস এবং অ্যাকসেসরিজ সরাসরি দেখার পাশাপাশি বিশেষ অফার ও পণ্যের ব্যবহারিক প্রদর্শনী উপভোগ করতে পারবেন। প্রদর্শনীতে যেসব ব্র্যান্ডের পণ্য থাকবে-
হানদুরে (HUNDURE)
তাইওয়ানিজ এই ব্রান্ডটি অ্যাকসেস কন্ট্রোল ও স্মার্ট নিরাপত্তা ব্যবস্থার ক্ষেত্রে বিশ্বব্যাপী পরিচিত। প্রতিষ্ঠানটি কিউআরকোড রিডেবল, ফিঙ্গারপ্রিন্ট ও কার্ডভিত্তিক টাইম অ্যাটেনডেন্স মেশিন, স্মার্ট কেবিনেট লকার, ভিজিটর ম্যানেজমেন্ট সিস্টেম এবং দরজা নিয়ন্ত্রণ প্রযুক্তি সরবরাহ করে। অফিস, কারখানা, ব্যাংক, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি সংস্থায় নিরাপদ প্রবেশ নিয়ন্ত্রণে এসব পণ্য ব্যাপকভাবে ব্যবহৃত হয়।
হাই শার্প (HI SHARP)
তাইওয়ানিজ এই ব্রান্ডটি সিসিটিভি ভিডিও নজরদারি প্রযুক্তির অন্যতম পরিচিত ব্র্যান্ড। এর পণ্যের মধ্যে রয়েছে আইপি ক্যামেরা, অ্যানালগ ক্যামেরা, পিটিজেড ক্যামেরা, নেটওয়ার্ক ভিডিও রেকর্ডার (এনভিআর), ডিজিটাল ভিডিও রেকর্ডার (ডিভিআর) এবং বিভিন্ন ধরনের স্মার্ট ভিডিও বিশ্লেষণ প্রযুক্তি। বাসাবাড়ি, শপিং মল, অফিস, শিল্পকারখানা ও বড় বাণিজ্যিক প্রতিষ্ঠানে নিরবচ্ছিন্ন নিরাপত্তা নিশ্চিত করতে এসব পণ্য ব্যবহৃত হয়।
মিইয়ি (MEEYI)
চাইনিজ মিইয়ি ব্র্যান্ডে উন্নতমানের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সমর্থিত আইপি হাসপাতাল নার্স কল সিস্টেম, উইন্ডো ইন্টারকম এবং ওয়্যারল্যাস কলিং সিস্টেম সহ সকল ধরনের কলিং সিস্টেম প্রযুক্তির জন্য পরিচিত। প্রতিষ্ঠানটির পণ্য আধুনিক কলিং সিস্টেম ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
রুই (HRUI)
নেটওয়ার্কিং অবকাঠামো নির্মাণে বহুল ব্যবহৃত এই চাইনিজ ব্যান্ডটি ভার্জিন মাইক্রোচিপ কম্পোনেন্ট দ্বারা প্রস্তুত হওয়ায় এর পারফরম্যান্স অন্য যেকোনও ব্র্যান্ডের নেটওয়ার্ক সুইচের তুলনায় উচ্চমানের এবং এর বিক্রয়োত্তর ওয়ারেন্টি সেবা সন্তোষজনক হওয়ায় ইতিমধ্যে দেশে প্রযুক্তিপ্রেমীদের কাছে ব্যাপক সাড়া ফেলেছে। এর মধ্যে রয়েছে পাওয়ার ওভার ইথারনেট (পিওই) সুইচ, ইন্ডাস্ট্রিয়াল ইথারনেট সুইচ, মিডিয়া কনভার্টার, অপটিক্যাল ফাইবার নেটওয়ার্কিং ডিভাইস এবং দীর্ঘ দূরত্বে ডেটা ট্রান্সমিশন সমাধান। স্মার্ট সিটি, সিসিটিভি নেটওয়ার্ক এবং শিল্প প্রতিষ্ঠানের যোগাযোগ ব্যবস্থায় এসব পণ্য ব্যবহৃত হয়।

প্রো’সকিট (Pro’sKit)
তাইওয়ানিজ এই ব্রান্ডটি ইলেকট্রনিক্স ও নেটওয়ার্কিং প্রকৌশলীদের জন্য পেশাদার মানের টুলস প্রস্তুতকারী আন্তর্জাতিক ব্র্যান্ড। এর পণ্যের মধ্যে রয়েছে লেজার লং ডিস্টেন্স মিটার, ক্রিম্পিং টুল, ক্যাবল টেস্টার, সোল্ডারিং স্টেশন, ডিসোল্ডারিং এ আই টুল , অত্যাধুনিক নন কন্টাক্ট ভোল্টেজ ডিটেকশন (এনসিভি) মাল্টিমিটার, ক্লিপঅন মিটার, পকেট মাল্টিমিটার এবং বিভিন্ন ধরনের রক্ষণাবেক্ষণ সরঞ্জাম। ইলেকট্রনিক্স, টেলিকম ও তথ্যপ্রযুক্তি খাতে কর্মরতদের কাছে ব্র্যান্ডটি অত্যন্ত জনপ্রিয়।
হরিং লিহ (HORING LIH)
তাইওয়ানিজ এই ব্রান্ডটি অগ্নি নিরাপত্তা প্রযুক্তির নির্ভরযোগ্য ব্র্যান্ড হিসেবে পরিচিত। প্রতিষ্ঠানটি ফায়ার অ্যালার্ম কন্ট্রোল প্যানেল, স্মোক ডিটেক্টর, হিট ডিটেক্টর, ম্যানুয়াল কল পয়েন্ট, সাইরেন, স্ট্রোব লাইট এবং বিভিন্ন ধরনের অগ্নি সতর্কীকরণ যন্ত্র তৈরি করে। বহুতল ভবন, হাসপাতাল, শিল্পকারখানা, শপিং কমপ্লেক্স ও অফিস ভবনের অগ্নি নিরাপত্তায় এসব পণ্য ব্যবহৃত হয়।
নেট্রোনিক্স (NETRONIX)
চাইনিজ এই ব্রান্ডটি প্রযুক্তি ও নেটওয়ার্কিং অবকাঠামোর সহায়ক পণ্য সরবরাহকারী একটি ব্র্যান্ড। বিভিন্ন ধরনের পাওয়ার সাপ্লাই, সিসিটিভি অ্যাকসেসরিজ, ক্যাবলিং সলিউশন, সংযোগ সরঞ্জাম, ও ইনস্টলেশন সামগ্রী সহ প্রযুক্তি ও নেটওয়ার্কিং ব্যবস্থার জন্য প্রয়োজনীয় বিভিন্ন উপকরণ সরবরাহ করে থাকে। ফলে একটি পূর্ণাঙ্গ ব্যবস্থা গড়ে তুলতে নেট্রোনিক্সের পণ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
‘রোড শো’ প্রসঙ্গে ওয়েভসাইন টেকনোলজির ব্যবস্থাপনা পরিচালক কাজী আরিফ হাসান বলেন, “নিরাপত্তা প্রযুক্তি খাত দ্রুত পরিবর্তিত হচ্ছে। আধুনিক নিরাপত্তা প্রযুক্তির সঙ্গে আমাদের ডিলার, সিস্টেম ইন্টিগ্রেটর এবং গ্রাহকদের পরিচয় করিয়ে দিতেই এই রোড শো’র আয়োজন। এখানে দর্শনার্থীরা বিশ্বমানের বিভিন্ন ব্র্যান্ডের সর্বাধুনিক সিসিটিভি, অ্যাকসেস কন্ট্রোল, ফায়ার সেফটি ও নেটওয়ার্কিং পণ্যের লাইভ ডেমোনস্ট্রেশন দেখতে পারবেন। এ ধরনের আয়োজন প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বাড়ানোর পাশাপাশি নিরাপত্তা খাতের ব্যবসায়িক সম্ভাবনাও আরও সম্প্রসারিত করবে। ভবিষ্যতেও বাংলাদেশের বাজারে সর্বাধুনিক প্রযুক্তি পৌঁছে দিতে ওয়েভসাইন টেকনোলজি কাজ করে যাবে।”
নিরাপত্তা প্রযুক্তি, ভিডিও নজরদারি, অগ্নি নিরাপত্তা, প্রবেশ নিয়ন্ত্রণ এবং আধুনিক নেটওয়ার্কিং সমাধানকে এক ছাদের নিচে তুলে ধরতে ওয়েভসাইন টেকনোলজির এ আয়োজন প্রযুক্তি সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত হচ্ছে। প্রযুক্তি খাতে নিরাপত্তা, নজরদারি এবং স্মার্ট নেটওয়ার্কিং সমাধানকে আরও জনপ্রিয় করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।





