উদ্যোগ

সেমিকন্ডাক্টর ইঞ্জিনিয়ার তৈরিতে ইউভিটিআই’র নতুন উদ্যোগ

ক.বি.ডেস্ক: দেশে সেমিকন্ডাক্টর ও ভেরি লা্র্জ-স্কেল ইন্টিগ্রেশন (ভিএলএসআই) খাতে দক্ষ মানবসম্পদের ঘাটতি পূরণের লক্ষ্য কার্যক্রম শুরু করেছে উল্কাসেমি ভিএলএসআই ট্রেনিং ইন্সটিটিউট (ইউভিটিআই)। বাংলাদেশে সেমিকন্ডাক্টর খাতে এটিই সর্ববৃহৎ প্রশিক্ষণ কেন্দ্র। আধুনিক, শিল্পমুখী ও প্র্যাকটিক্যাল-ভিত্তিক প্রশিক্ষণ কারিক্যুলামে ঢেলে সাজানো হয়েছে ইউভিটিআই-এর প্রতিটি বিশেষায়িত বিভাগ।

বিশেষায়িত বিভাগগুলো হলো- আরটিএল, ডিজাইন ভেরিফিকেশন, ফিজিক্যাল ডিজাইন, লেআউট (ডিজিটাল ও এনালগ) এবং ডিজাইন ফর টেস্টাবিলিটি। প্রতিটি কোর্স বাস্তব কর্মপরিবেশের আদলে সাজানো হয়েছে, যাতে শিক্ষার্থীরা সরাসরি ইন্ডাস্ট্রির জন্য প্রস্তুত হতে পারে। প্রায় ৮০ থেকে ৯০ শতাংশই ইন্ডাস্ট্রি-স্ট্যান্ডার্ড ইলেকট্রনিক ডিজাইন অটোমেশন (ইডিএ) টুলস ব্যবহার করে হাতে-কলমে প্রশিক্ষণ দিচ্ছে অভিজ্ঞ ইন্ডাস্ট্রি ইঞ্জিনিয়াররা। সাধারণত ৩ মাসব্যাপী এক একটি কোর্স সপ্তাহে ৫ দিন করে পরিচালিত হয়, যেখানে মোট প্রশিক্ষণ সময় থাকে ২৪০ ঘণ্টা যা কোর্সভেদে ৪৮০ ঘণ্টা পর্যন্ত হতে পারে।

বর্তমানে আইসি মাস্ক ডিজাইন এবং আইসি ফিজিক্যাল ডিজাইন কোর্স চালু হয়েছে। ভবিষ্যতে প্রতিষ্ঠানটি এনালগ ডিজাইন এবং ডিজাইন ভেরিফিকেশনের মতো আরও উন্নত কোর্স চালুর পরিকল্পনা করেছে। বর্তমানে একসঙ্গে ১৫০ জন শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেয়ার সক্ষমতা রয়েছে ইউভিটিআই-এর। প্রশিক্ষণ শেষে আন্তর্জাতিক মানের সার্টিফিকেট পাবে শিক্ষার্থীরা।

সংশ্লিষ্টদের মতে, বিশ্ববিদ্যালয় থেকে প্রাথমিক ধারণা পাওয়ার পর ইন্ডাস্ট্রিতে সরাসরি কাজ করতে বিশেষায়িত দক্ষতা প্রয়োজন হয়। শিক্ষার্থীদের এই বিশেষ দক্ষতা অর্জনে সাহায্য করতে ইউভিটিআই-এর মতো উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। আগামী পাঁচ বছরে সেমিকন্ডাক্টর সেক্টরে আগের তুলনায় তিনগুন উচ্চবেতন ভিত্তিক কর্মসংস্থানের সুযোগ আছে। এই ধরণের ট্রেনিং এই সুযোগকে কাজে লাগাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *