সাম্প্রতিক সংবাদ

বিডিনগ-এর সভাপতি হলেন ফখরুল এবং মহাসচিব বরকতুল

ক.বি.ডেস্ক: বাংলাদেশ নেটওয়ার্ক অপারেটরস গ্রুপ (বিডিনগ)-এর ২০২৬-২০২৭ মেয়াদের নতুন কার্যনির্বাহী পরিষদ (ইসি) দায়িত্বভার গ্রহণ করেছে। নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সভাপতি হলেন ফখরুল আলম পাপ্পু এবং মহাসচিব হলেন বরকতুল আলম বিপ্লব।

নেটওয়ার্ক প্রকৌশলী ও ইন্টারনেট পরিচালকদের সংগঠন বিডিনগ-এর নীতিনির্ধারণী ও দৈনন্দিন কার্যক্রম পরিচালনার জন্য গঠন করা হয়েছে একটি শক্তিশালী কার্যনির্বাহী পরিষদ। নতুন কার্যনির্বাহী পরিষদের গুরুত্বপূর্ণ পদগুলোতে বিভিন্ন প্রতিষ্ঠানের অভিজ্ঞ পেশাজীবীরা দায়িত্ব পেয়েছেন।

বিডিনগ-এর ২০২৬-২০২৭ মেয়াদের নতুন কার্যনির্বাহী পরিষদে অন্যান্য সদস্যরা হলেন- প্রোগ্রাম কমিটির (পিসি) চেয়ার হলেন সুমন কুমার সাহা এবং ফেলোশিপ কমিটি (এফসি) চেয়ার হলেন শায়লা শারমিন। এ ছাড়া ছয়জন সদস্য হলেন- সাইমন সোহেল বাড়ৈ, মো. আব্দুল আউয়াল, মাহবুব হাসান পাভেল, দেবাশিষ দাস, মো. সেলিম রেজা এবং মো. আরিফুল ইসলাম।

বিডিনগ মূলত দেশের টেলিযোগাযোগ, ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান, ব্যাংক এবং বিভিন্ন তথ্যপ্রযুক্তি খাতে কর্মরত নেটওয়ার্ক পেশাজীবীদের একটি অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন। দেশের ইন্টারনেট অবকাঠামো উন্নয়ন এবং কারিগরি দক্ষতা বৃদ্ধিতে সংগঠনটি নিয়মিত প্রশিক্ষণ কর্মশালা ও সম্মেলনের আয়োজন করে থাকে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *