আনুষাঙ্গিক মোবাইল

৭০৫০ এমএএইচ ব্যাটারি ও সহজ কিস্তিতে ভিভো ভি৮০ লাইট

ক.বি.ডেস্ক: দেশের বাজারে নতুন স্মার্টফোন ভিভো ভি৮০ লাইট পাওয়া যাচ্ছে। ৭.৯৯ মিমি পাতলা ও স্টাইলিশ ইউনিবডি ডিজাইন এবং ৭,০৫০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারির সঙ্গে ফোনটিতে আছে দীর্ঘ সময় ব্যবহারের সুবিধা ও স্মুথ পারফরম্যান্স। নতুন এই স্মার্টফোনটি ক্রয়ে গ্রাহকদের জন্য রয়েছে ০% সুদে ৯ মাসের ইএমআই ও হায়ার পারচেজ সুবিধা। ১২ মাসের আলাদা হায়ার পারচেজ সুবিধাও থাকছে, যেখানে মাসিক কিস্তি শুরু হবে ৩,৯০০ টাকা থেকে।

স্মার্টফোনটিতে রয়েছে ৬.৮৩ ইঞ্চি ১.৫কে আল্ট্রা-ক্লিয়ার অ্যামোলেড ডিসপ্লে, থ্রিডি ডুয়াল-কার্ভড স্ক্রিন ও পাতলা বেজেল। ৭,০৫০এমএএইচ ব্যাটারি থাকা সত্ত্বেও ফোনটির পুরুত্ব মাত্র ৭.৯৯ মিমি এবং ওজন ১৯৭ গ্রাম। রয়েছে ৪ ন্যানোমিটারের মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩৬০ টার্বো চিপসেট। গেমার ও ভারী ব্যবহারকারীদের জন্য রয়েছে ৩,৮০০ বর্গমিলিমিটারের বড় ভ্যাপর চেম্বার কুলিং সিস্টেম। এতে এমএলবিবি গেম ৯০ এফপিএস পর্যন্ত গতিতে খেলা যায়।

ভালো ভিজ্যুয়াল ও বিনোদন অভিজ্ঞতার জন্য ডিসপ্লেতে রয়েছে ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং সর্বোচ্চ ৩,০০০ নিটস লোকাল পিক ব্রাইটনেস। ডুয়াল স্টেরিও স্পিকার ভিডিও, গান ও গেমিংয়ের সময় পরিষ্কার ও ভারসাম্যপূর্ণ শব্দ দেয়। ছবি তোলার জন্য রয়েছে পিছনে ৫০ মেগাপিক্সেলের সনি ক্লিয়ার নাইট পোর্ট্রেইট ক্যামেরা এবং সামনে রয়েছে ৩২ মেগাপিক্সেলের গ্রুপ সেলফি ক্যামেরা। সামনের ক্যামেরায় রয়েছে ৮৪° ফিল্ড অব ভিউ, ফলে একসঙ্গে কয়েকজনের ছবি সহজেই তোলা যায়। সিল্ক হোয়াইট ও স্যাফায়ার ব্লু- দুটি আকর্ষণীয় রঙে পাওয়া যাচ্ছে ফোনটি।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *