অ্যাপস মোবাইল

স্থানীয় রিটেইলারদের মাধ্যমে মিলবে টফি সাবস্ক্রিপশন

ক.বি.ডেস্ক: দেশের সর্বস্তরের মানুষের কাছে ডিজিটাল বিনোদন পৌঁছে দেয়ার লক্ষ্যে নতুন উদ্যোগ গ্রহণ করেছে ডিজিটাল অপারেটর বাংলালিংক এবং ওটিটি প্ল্যাটফর্ম টফি। এখন থেকে বাংলালিংক সিম ব্যবহারকারী ছাড়াও যেকোনও মোবাইল অপারেটরের গ্রাহক সারা দেশের স্থানীয় রিটেইল পয়েন্ট থেকে সহজেই টফি’র সাবস্ক্রিপশন কিনতে পারবেন। এর মাধ্যমে দেশজুড়ে সর্বপ্রথম টেলিকম-চালিত রিটেইল ওটিটি সাবস্ক্রিপশন উদ্যোগ চালু করলো টফি ও বাংলালিংক।

সাধারণত ওটিটি প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন কিনতে ক্রেডিট কার্ড, অ্যাপ স্টোর অ্যাকাউন্ট বা ডিজিটাল ওয়ালেটের প্রয়োজন হয়। অনেকের জন্য এই প্রক্রিয়া জটিল। নতুন এই উদ্যোগের ফলে এখন কোনও কার্ড বা অ্যাপের ঝামেলা ছাড়াই নিকটস্থ রিটেইল পয়েন্ট থেকে টফির সাবস্ক্রিপশন কেনা যাবে। বিশেষ করে যারা ডিজিটাল পেমেন্টে অভ্যস্ত নন, তাদের কথা বিবেচনায় রেখেই এই সুবিধা চালু করা হয়েছে।

বর্তমানে টফিতে দেশি-বিদেশি অসংখ্য সিনেমা ও টিভি সিরিজের সংগ্রহ রয়েছে। এ ছাড়া আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্টুডিও লায়ন্সগেট-এর কনটেন্ট এবং বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সব ম্যাচ সরাসরি দেখার সুযোগ পাচ্ছেন দর্শকেরা। ডিজিটাল কনটেন্টকে আরও সবার জন্য সহজলভ্য করে তোলার যাত্রায় এই উদ্যোগ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *