২০২৬ ফিফা বিশ্বকাপ: টিপি-লিংকের ‘১ গোল ১ নেটওয়ার্ক’ ক্যাম্পেইন
ক.বি.ডেস্ক: আসন্ন ২০২৬ ফিফা বিশ্বকাপ ফুটবল উপলক্ষে ‘১ গোল ১ নেটওয়ার্ক’ ক্যাম্পেইনের আয়োজন করছে দেশের শীর্ষস্থানীয় প্রযুক্তিপণ্য বিপণনকারী প্রতিষ্ঠান এক্সেল টেকনোলজিস লিমিটেড। এই বিশেষ আয়োজনে গ্রাহকরা টিপি-লিংকের পণ্য কিনে ক্যাম্পেইনে অংশগ্রহণ করে প্রতি সপ্তাহে টেলিভিশন থেকে শুরু করে গ্র্যান্ড পুরস্কার হিসেবে মোটরবাইক জিততে পারবেন।
আজ শনিবার (১৬ মে) রাজধানীর ফোর্টিস ডাউনটাউন রিসোর্টে অনুষ্ঠিত এক্সপার্ট মিটআপ ও ক্যাম্পেইন লঞ্চিং প্রোগ্রাম অনুষ্ঠানে ‘১ গোল ১ নেটওয়ার্ক’ ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন টিপি-লিংক প্রাইভেট লিমিটেডের (সার্ক) ব্যবস্থাপনা পরিচালক লিন ওয়াং, এক্সেল টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গৌতম সাহা এবং প্রধান পরিচালন কর্মকর্তা মাসুদ হোসেন।
লিন ওয়াং বলেন, “টিপি-লিংকের দর্শন হলো প্রতিটি বাড়ি, অফিস ও ব্যবসাপ্রতিষ্ঠান যেন একটি নির্ভরযোগ্য, দ্রুত ও সুরক্ষিত নেটওয়ার্কের আওতায় আসে। বাংলাদেশের ডিজিটাল রূপান্তরে টিপি-লিংক বদ্ধপরিকর। আমরা চাই, গ্রাহকেরা যেন একটি নেটওয়ার্কের মাধ্যমে সব ডিভাইস সংযুক্ত রাখতে পারেন, আর সেই লক্ষ্যেই আমাদের সব উদ্ভাবন। বাংলাদেশে বড় ধরনের বিনিয়োগ ও উৎপাদন কার্যক্রম শুরুর আগ্রহ রয়েছে। সরকারের অনুকূল নীতিমালার সুবিধা নিয়ে নেটওয়ার্কিং ব্র্যান্ড টিপি-লিংক এখন ‘মেক ইন বাংলাদেশ’ রূপকল্পের আওতায় বিভিন্ন উদ্যোগ সক্রিয়ভাবে যাচাই করে দেখছে।’’
গৌতম সাহা বলেন, “আমাদের ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে দীর্ঘ পথচলা উদযাপন এবং টিপি-লিংকের নতুন উদ্ভাবনী ক্যাম্পেইন গ্রাহকদের মাঝে ছড়িয়ে দিতেই এই বিশে মিলষ মিলনমেলার আয়োজন করা হয়েছে। আধুনিক নেটওয়ার্কিং প্রযুক্তির সম্ভাবনা নিয়ে এখানে বিস্তারিত আলোচনা হয়।’’
অনুষ্ঠানে দেশের শীর্ষস্থানীয় তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ এবং এক্সেল টেকনোলজিসের ব্যবসায়িক অংশীদাররা উপস্থিত ছিলেন। টিপি-লিংকের পণ্যের বাস্তব ব্যবহারিক সফলতা ও শিল্পোত্তর চ্যালেঞ্জ নিয়ে মতবিনিময় করা হয়। অনুষ্ঠানে ক্যাম্পেইন উদ্বোধনের পাশাপাশি বিক্রয়োত্তর সেবা, টেকনিক্যাল সাপোর্ট ও বাজারে টিপি-লিংকের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অনুষ্ঠানে এক্সপেরিয়েন্স জোনে টিপি-লিংক ছাড়াও কোম্পানিটির সাব-ব্র্যান্ড ওমাডা, ভিজি, ট্যাপো এবং মারকিউসিস-এর বেশ কিছু নতুন পণ্য উপভোগের সুযোগ পান অংশগ্রহণকারীরা।





