বাংলাদেশ এআই অলিম্পিয়াড ২০২৬ এর জাতীয় পর্ব অনুষ্ঠিত
ক.বি.ডেস্ক: উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ‘৩য় বাংলাদেশ এআই অলিম্পিয়াড ২০২৬’-এর জাতীয় পর্ব। দিনব্যাপী এই আয়োজনে প্রাধান্য পেয়েছে প্রোগ্রামিং, গাণিতিক যুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার নানামুখী চ্যালেঞ্জ। জাতীয় পর্বের বিজয়ীরা আগামী ১৮ থেকে ২০ মে জাতীয় ক্যাম্পে অংশ নেবে। সেখান থেকে বাছাইকৃত সেরাদের নিয়ে এশিয়া প্যাসিফিক এআই অলিম্পিয়াডের বাংলাদেশ দল গঠন করা হবে। পাশাপাশি আগস্টে কাজাখস্থানে অনুষ্ঠিত আন্তর্জাতিক এআই অলিম্পিয়াডের জন্য বাংলাদেশ দল গঠন করা হবে।
বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজিতে (বিইউবিটি) আয়োজিত ‘৩য় বাংলাদেশ এআই অলিম্পিয়াড ২০২৬’-এর জাতীয় পর্বে শিক্ষার্থীরা এআই কুইজ ও এআই কোডিং চ্যালেঞ্জ এই দুটি ক্যাটাগরিতে ভাগ হয়ে অংশগ্রহণ করেন। এআই কুইজ ক্যাটাগরিতে ১৪ জনকে ও এআই কোডিং চ্যালেঞ্জে ১৫ জনকে বিজয়ী ঘোষণা করা হয়।
আজ শনিবার (১৬ মে) বিইউবিটিতে আয়োজিত ‘৩য় বাংলাদেশ এআই অলিম্পিয়াড ২০২৬’-এর জাতীয় পর্বের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিইউবিটির উপাচার্য অধ্যাপক ড. এ বি এম শওকত আলী। বিশেষ অতিথি ছিলেন বিইউবিটির বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মুনশি মাহবুবুর রহমান এবং কমপিউটার সায়েন্স ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অনুষদের ডিন ড. মুহাম্মদ আমিনুর রহমান। সভাপতিত্ব করেন বিইউবিটির সিএসই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আহসান হাবীব।
এ সময় উপস্থিত ছিলেন জাদু পিসির এআই ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম, বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সভাপতি মুনির হাসান, চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ডিন আসিফ ইকবাল, লিংক থ্রি টেকনলজির প্রধান টেকনিক্যাল কর্মকর্তা রাকিবুল হাসান, আইকনিকের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা শাইফুল ইসলাম, রিভ চ্যাট এর হেড অব গ্রোথ মামুনুর রউফ, কানেক্টেড এজেন্টস-এর টেক লিড মোতাসিম বিল্লাহ মৃদুল।
এআই কোডিং চ্যালেঞ্জে বিজয়ীদের মধ্যে সেরাদের সেরা হয়েছে হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের লাবিব শাহরিয়ার, তাকে একটি ট্রফি ও একটি থ্রি ইন ওয়ান জাদু পিসি পুরস্কার দেয়া হয়। এআই কুইজ ক্যাটাগরিতে সেরাদের সেরা হয়েছে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের সায়েদ মোহাম্মদ রাফান, তাকে একটি ট্রফি ও একটি জাদু পিসি পুরস্কার দেয়া হয়। এআই কোডিং চ্যালেঞ্জে মেয়েদের মধ্যে সেরা হয়েছে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের নুজহাত বিনতে নাজিম, তাকে একটি জাদু পিসি দেয়া হয়।

এআই চ্যালেঞ্জ প্রতিযোগিতায় বিজয়ীরা
হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের লাবিব শাহরিয়ার, নটর ডেম কলেজের ত্রিদিব রায় অর্ঘ্য, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের নুজহাত বিনতে নাজিম, চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের আরিয়ান আবরার চৌধুরী, দারুসসালাম সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের নওফেল রহমান, ঢাকা কলেজের মো. শোয়েব হাসান, চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের আকীদ ইকবাল হক
নওগাঁ কৃষ্ণধন সরকারি উচ্চ বিদ্যালয়ের নিশান সরকার, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের নাইরাহ নাওয়ার আহমেদ, মৌলভীবাজার সরকারি কলেজের সাইদুজ্জামান আরাফ, মোমেনশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের মুয়াজ আব্দুল্লাহ, সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের মুহতাসিম ইশমাম, মাইলস্টোন কলেজের মো. জাফর সাদিক আকন্দ, ন্যাশনাল আইডিয়াল স্কুলের মুর্তজা আব্দুল্লাহ এবং বরিশাল অমৃতলাল দে কলেজের জুয়াইরিয়া অপ্সরা।
এআই কুইজ প্রতিযোগিতায় বিজয়ীরা
ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের সায়েদ মোহাম্মদ রাফান, রাজউক উত্তরা মডেল কলেজের খুবাইব মুশফির, কুমিল্লা জিলা স্কুলের আবু ইশরাক জিৎ, সৃষ্টি একাডেমিক স্কুলের তাহমিদ আহমেদ, নাটোর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের আতিক হাসান তানভীর, ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের সুপ্রতিক নাথ, লিজেন্ড ইন্টারন্যাশনাল স্কুলের কাজী মুস্তাওয়াস্সিতুল হক, সাউথ ব্রিজ স্কুল উত্তরার সাজিদ নূর আয়মান
সফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজের আব্দুল্লাহ আল খালিদ, সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সাদিয়া মাহজাবিন, ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের মুস্তানির চৌধুরী রাকিন, সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শাহ মো. সাব্বির ও ফয়জুর রহমান, আইডিয়াল ইনস্টিটিউটের আরিফুল ইসলাম এবং ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের মো. তকী আবরার চৌধুরী।





