স্মার্ট এআই ও উন্নত পারফরম্যান্সে এলো স্যামসাংয়ের গ্যালাক্সি এ১৮ এলটিই
ক.বি.ডেস্ক: দেশের বাজারে গ্যালাক্সি এ সিরিজের নতুন স্মার্টফোন গ্যালাক্সি এ১৮ এলটিই এনেছে স্যামসাং। উন্নত পারফরম্যান্স, দীর্ঘস্থায়ী ব্যবহার উপযোগিতা ও আধুনিক সব এআই ফিচার সম্বলিত ফোনটি পাওয়া যাচ্ছে। লাইট ব্লু, ব্ল্যাক ও সিলভার এ তিন রঙে পাওয়া যাচ্ছে স্যামসাং গ্যালাক্সি এ১৮ এলটিই।
গ্যালাক্সি এ১৮ এলটিইতে রয়েছে মসৃণ ও সমতল নকশার বডি। এতে আছে ৬ দশমিক ৭ ইঞ্চি এফএইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে এবং ৯০ হার্টজ রিফ্রেশ রেট। ছবি তোলার জন্য রয়েছে তিনটি ক্যামেরা। এর মধ্যে ৫০ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা, ৫ মেগাপিক্সেলের আলট্রা-ওয়াইড ক্যামেরা এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা রয়েছে। সেলফি তোলা ও ভিডিও কলের জন্য সামনে আছে ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা।
দৈনন্দিন কাজ সহজ করতে রয়েছে একাধিক এআই এজেন্ট ব্যবহারের সুবিধা। আছে সার্কেল টু সার্চ ৩.০-এর উন্নত সংস্করণ। আইপি৬৪ রেটিং, যা ফোনটিকে পানি ও ধুলা থেকে সুরক্ষা দেয়। দৈনন্দিন ব্যবহারে পানির ছিটা ও ধুলার পাশাপাশি অনিচ্ছাকৃত ছোটখাটো ধাক্কা থেকে ফোনটি সুরক্ষিত রাখতে এ ব্যবস্থা সহায়ক। সফটওয়্যারের ক্ষেত্রে দীর্ঘমেয়াদি সুবিধায় রয়েছে ছয়টি বড় অপারেটিং সিস্টেম আপগ্রেড এবং ছয় বছর পর্যন্ত সিকিউরিটি আপগ্রেড। সংবেদনশীল ব্যক্তিগত তথ্য সুরক্ষায় এতে রয়েছে স্যামসাং নক্স ভল্ট।





