আনুষাঙ্গিক প্রযুক্রির পণ্য

গার্মেন্ট স্টিমার, শেভার ও স্মার্ট স্কেল সহ ৫ নতুন ডিভাইস আনল শাওমি

ক.বি.ডেস্ক: ব্যক্তিগত পরিচর্যা ও দৈনন্দিন জীবনযাত্রাকে আরও সহজ করতে বাংলাদেশে পাঁচটি নতুন পার্সোনাল কেয়ার ডিভাইস নিয়ে এসেছে শাওমি। নতুন এই লাইনআপে রয়েছে হ্যান্ডহেল্ড গার্মেন্ট স্টিমার, ইলেকট্রিক শেভার এস১০১, ইলেকট্রিক শেভার এস২০০, কমপ্যাক্ট হেয়ার ড্রায়ার এইচ১০১ এবং স্মার্ট স্কেল এস২০০। পোশাকের যত্ন, ব্যক্তিগত পরিচর্যা, চুলের স্টাইলিং ও ওজন পর্যবেক্ষণে এসব ডিভাইস সহায়ক হবে।

নতুন পণ্যগুলোর মধ্যে শাওমি হ্যান্ডহেল্ড গার্মেন্ট স্টিমারে রয়েছে ১ হাজার ৩০০ ওয়াটের মোটর, যা ২৬ সেকেন্ডেরও কম সময়ে ব্যবহারের উপযোগী হয়। একবারে সর্বোচ্চ ছয়টি শার্ট স্টিম করা যায়। এতে রয়েছে ১৬০ মিলিলিটারের অপসারণযোগ্য পানির ট্যাংক ও ভাঁজযোগ্য ডিজাইন। এর উচ্চ তাপমাত্রার বাষ্প ৯৯.৯ শতাংশ পর্যন্ত জীবাণু ও ব্যাকটেরিয়া দূর করতে সক্ষম।

শেভিংয়ের জন্য রয়েছে দুটি মডেল। শাওমি ইলেকট্রিক শেভার এস১০১-এ রয়েছে ডুয়েল-ট্র্যাক ১৮-ব্লেড ডিজাইন ও আইপিএক্স৭ ওয়াটার রেজিস্ট্যান্স। ইউএসবি টাইপ-সি পোর্টে চার্জ হওয়া ডিভাইসটি দেড় ঘণ্টায় পূর্ণ চার্জ হয় এবং প্রতিদিন এক মিনিট ব্যবহারে এক চার্জে প্রায় দুই মাস চলতে পারে। অন্যদিকে, এস২০০ মডেলে রয়েছে টাচ-সেন্সিং প্রযুক্তি, ডুয়েল-ট্র্যাক কার্ভড ফয়েল, ম্যাগনেটিক শেভিং হেড এবং ৬০ মিনিটের ব্যাটারি ব্যাকআপ। এটিও আইপিএক্স৭ রেটিং সমর্থন করে।

চুলের যত্নে শাওমি কমপ্যাক্ট হেয়ার ড্রায়ার এইচ১০১-এ রয়েছে ২০ হাজার আরপিএম মোটর, যা প্রতি সেকেন্ডে সর্বোচ্চ ১৫ মিটার গতিতে বাতাস প্রবাহিত করতে পারে। এতে গরম ও ঠান্ডা বাতাসের মোড, নেগেটিভ আয়ন প্রযুক্তি এবং অতিরিক্ত তাপ থেকে সুরক্ষার ব্যবস্থা রয়েছে। ভাঁজযোগ্য হ্যান্ডেল থাকায় সহজে বহন করা যায়।

এদিকে, স্মার্ট স্কেল এস২০০ ওজন ও বিএমআইসহ বিভিন্ন শারীরিক পরিমাপ পর্যবেক্ষণে সহায়তা করবে। শাওমি হোম অ্যাপের সঙ্গে যুক্ত করে এতে সর্বোচ্চ ৩৬ জন ব্যবহারকারীর তথ্য সংরক্ষণ করা সম্ভব।

বাংলাদেশের সব শাওমি অনুমোদিত স্টোরে ডিভাইসগুলো পাওয়া যাচ্ছে। হ্যান্ডহেল্ড গার্মেন্ট স্টিমার এর মূল্য ৪,১৯৯ টাকা; ইলেকট্রিক শেভার এস১০১ এর মূল্য ৩,৭৯৯ টাকা ও এস২০০ এর মূল্য ৪,৫৯৯ টাকা; কমপ্যাক্ট হেয়ার ড্রায়ার এইচ১০১ এর মূল্য ২,৪৯৯ টাকা এবং স্মার্ট স্কেল এস২০০ এর মূল্য ১,৮৯৯ টাকা।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *