ইন্টারনেট খাতে ভ্যাটের জটিলতা নিুরসন এবং আইএলডিসি,আইআইজি এবং আইএসপিকে আইটিইএস ক্যাটাগরিতে অর্ন্তভুক্ত করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছে বাংলাদেশে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানদের সংগঠন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)। সম্প্রতি বাংলাদেশে ইন্টারনেট সেবাদাতা সংস্থা আইএসপিএবি এক অনলাইন সংবাদ সম্মেলনের মাধ্যমে এই দাবি উপস্থাপন করেন।





