আজ শুরু হলো তিন দিনব্যাপী (১৭-১৯ জুলাই) অনলাইনে শিশু-কিশোর বিজ্ঞান কংগ্রেস ২০২০। দেশের বিভিন্ন জেলা থেকে প্রাথমিকভাবে নিবন্ধন করা ১৩০০ বেশি শিক্ষার্থীর মধ্যে বাছাইকৃত ৫২৮ শিক্ষার্থীকে কংগ্রেসে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়েছে। ৭ম বারের আয়োজিত শিশু-কিশোর বিজ্ঞান কংগ্রেসে অংশগ্রহণকারীদেরকে জুম অ্যাপ্লিকেশনের মাধ্যমে ভিডিও কল করে বৈজ্ঞানিক গবেষণাগুলো উপস্থাপন করতে হচ্ছে।





