সাম্প্রতিক সংবাদ

লাইসেন্সবিহীন ২২টি অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কতা

ক.বি.ডেস্ক: লাইসেন্স ছাড়া অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম পরিচালনা ও এসব প্ল্যাটফর্মের কার্যক্রমে অংশগ্রহণ থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, ‘পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা আইন, ২০২৪’ অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের লাইসেন্স ছাড়া কোনও ব্যক্তি, প্রতিষ্ঠান বা কোম্পানি পরিশোধ ব্যবস্থা পরিচালনা কিংবা পরিশোধ সেবা দিতে পারে না।

বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট আইন অনুযায়ী লাইসেন্স ছাড়া এ ধরনের কার্যক্রম পরিচালনা শাস্তিযোগ্য অপরাধ। এ কারণে অনুমোদনহীন বা লাইসেন্সবিহীন অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মের কার্যক্রম সম্পর্কে সতর্ক থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে পরামর্শ দেয়া হয়েছে।

যেসব প্ল্যাটফর্মের নাম উল্লেখ করা হয়েছে
বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত তালিকায় লাইসেন্সবিহীন অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম হিসেবে রয়েছে- বাহাদুরপে (BahadurPay); জিনিপে (ZiniPay); পেটিলার (PayTiller); বেঙ্গলিপে (BengaliPay); পায়োরা বিডি (Payora BD); সহজপে বিডি (SohojPay BD); ইজিপেওয়ে (EasyPayWay); একে পে (AK Pay); বিডি পে (BD PAY); সাজগারপে (ShajgarPay); আস্থাপে / সিপে (AsthaPay / CPay); উদ্যোক্তাপে (UddoktaPay); ওয়ালেটমিক্স (Walletmix); বিটিটিপে (BttPay); ইজিপে অটোমেশন (Easy Pay Automation); ইউনিকপে বিডি (UniquePay BD); বিডি অটো পে (BD AUTO PAY); আরএইচ পে বিডি (RH Pay BD); ইজিপে (EzePay); অটোপে লিমিটেড (AutoPay.Ltd); বিশ্বস্ত (Biswasto) এবং
পিপ্রাপে (PipraPay)।

কেন্দ্রীয় ব্যাংকের সতর্কবার্তায় এসব লাইসেন্সবিহীন পেমেন্ট অ্যাগ্রিগেটর কার্যক্রম পরিচালনা ও এতে অংশগ্রহণ থেকে বিরত থাকার জন্য সবাইকে পরামর্শ দেয়া হয়েছে। বর্তমানে অনলাইনে বিল পরিশোধ, মার্চেন্ট পেমেন্ট, ই-কমার্স লেনদেন সহ বিভিন্ন ধরনের ডিজিটাল আর্থিক সেবা দ্রুত বিস্তৃত হচ্ছে। এর ফলে পেমেন্ট অ্যাগ্রিগেটর ও অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মের ব্যবহারও বাড়ছে।

বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তির মূল বার্তা হলো, কোনও প্ল্যাটফর্ম পেমেন্ট সেবা বা সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনা করছে কি না, তা আইনগত অনুমোদনের আওতায় রয়েছে কি না, সে বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন। বিশেষ করে লাইসেন্স ছাড়া পরিচালিত প্ল্যাটফর্মের কার্যক্রমে অংশ না নেয়ার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *