প্রযুক্তি পণ্যের বাজারে এলো লেনোভো এআই পাওয়ারড গেমিং ল্যাপটপ
ক.বি.ডেস্ক: গেমার, কনটেন্ট ক্রিয়েটর এবং এআই ডেভেলপারদের জন্য দেশের প্রযুক্তি পণ্যের বাজারে নতুন মাত্রা যোগ করতে গ্লোবাল ব্র্যান্ড নিয়ে এসেছে লেনোভো এআই পাওয়ার্ড লক ৮৩জেই০০ডব্লিউপিএলকে মডেলের গেমিং ল্যাপটপ। নকুন এই ল্যাপটপটি শক্তিশালী এআই পারফরম্যান্স, আধুনিক গেমিং প্রযুক্তি এবং হাই-পারফরম্যান্স কম্পিউটিংয়ের সমন্বয়ে তৈরি।
এই ল্যাপটপটির অন্যতম প্রধান আকর্ষণ হলো এর উন্নত এআই প্রসেসিং সক্ষমতা। এতে ব্যবহার করা হয়েছে আরটিএক্স ৫০৫০ ৮জিবি ডিডিআর৭ গ্রাফিক্স, যা প্রায় ৪৪০ এআই টপস পারফরম্যান্স প্রদান করতে সক্ষম। পাশাপাশি জটিল এআই টাস্ক, ডেটা প্রসেসিং, কোডিং, কনটেন্ট ক্রিয়েশন এবং হাই-এন্ড গেমিংয়ের জন্য এই ল্যাপটপটিতে রয়েছে ডেডিকেটেড এআই চিপ এলএ১, যার ফলে কাজ দ্রুত ও কার্যকরভাবে পরিচালনা করা যাবে।
ল্যাপটপটিতে রয়েছে ১৩ প্রজন্মের ইন্টেল কোর আই৭- ১৩৬৫০ এইচএক্স প্রসেসর, যা ১৪ কোর এবং ২০ থ্রেড সমর্থিত। এর সঙ্গে থাকা ১৬ জিবি ডিডিআর৫ র্যাম এবং ৫১২ জিবি এনভিএমই এসএসডি দ্রুত বুটিং, স্মুথ মাল্টিটাস্কিং এবং স্থিতিশীল পারফরম্যান্স নিশ্চিত করবে। পাশাপাশি অতিরিক্ত এম ডট ২ স্লট থাকার ফলে ভবিষ্যতে স্টোরেজ আপগ্রেডের সুবিধাও থাকছে।
১৫.৬ ইঞ্চির ফুল এইচডি আইপিএস ডিসপ্লেতে রয়েছে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট, ১০০% এসআরজিবি কালার অ্যাকুরেসি এবং জি-সিঙ্ক প্রযুক্তি, যা গেমিং, ভিডিও এডিটিং ও ডিজাইনিংয়ে আরও স্মুথ এবং বাস্তবসম্মত ভিজ্যুয়াল অভিজ্ঞতা নিশ্চিত করবে। পাশাপাশি নিরাপত্তার জন্য ই-সাটার সমর্থিত ৫ এমপি হাই-ডেফিনিশন ক্যামেরা, নাহিমিকি অডিও প্রযুক্তি, লুনা গ্রে প্রিমিয়াম ডিজাইন এবং হোয়াইট ব্যাকলিট কিবোর্ড ল্যাপটপটিকে দিয়েছে আধুনিক ও আকর্ষণীয় লুক।
ভবিষ্যৎমুখী প্রযুক্তির এই গেমিং ল্যাপটপটির মূল্য ১৮০,০০০ টাকা। সঙ্গে রয়েছে ২ বছরের অফিসিয়াল ওয়ারেন্টি। ল্যাপটপটি গ্লোবাল ব্র্যান্ডের অফিসিয়াল ওয়েবসাইট, শাখায় এবং অনুমোদিত ডিলার পয়েন্টসমূহে পাওয়া যাচ্ছে।





