প্রতিবেদন

ঈদে ফোন কিনে জিতুন গরু-ছাগল, ফ্রিজ, টিভি, ই-বাইক ও ল্যাপটপ!

ভূঁইয়া মোহাম্মদ ইমরাদ তুষার: পবিত্র ঈদ-উল-আযহাকে সামনে রেখে দেশের স্মার্টফোন বাজারে এখন যেন অফারের উৎসব। জনপ্রিয় প্রায় সব ব্র্যান্ডই ক্রেতাদের জন্য নিয়ে এসেছে ক্যাশব্যাক, নিশ্চিত উপহার, সহজ কিস্তি, লাকি ড্র এবং মেগা পুরস্কারের আকর্ষণীয় আয়োজন। কেউ দিচ্ছে গরু-ছাগল, ফ্রিজ-টিভি জেতার সুযোগ, কেউ আবার ই-বাইক কিংবা ল্যাপটপ। ফলে ঈদের আগে নতুন স্মার্টফোন কেনার পরিকল্পনা থাকলে এখনই হতে পারে সবচেয়ে ভালো সময়।

বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে নতুন স্মার্টফোন কেনার পরিকল্পনা করছেন, তাদের জন্য এখনকার অফারগুলো বাড়তি সুবিধা এনে দিচ্ছে। কম ডাউন পেমেন্ট, নো-কস্ট ইএমআই এবং কার্ডবিহীন কিস্তির সুবিধা অনেকের জন্য স্মার্টফোন কেনাকে আরও সহজ করে তুলেছে। একইসঙ্গে বিভিন্ন ব্র্যান্ডের প্রতিযোগিতামূলক অফারের কারণে ক্রেতারাও পাচ্ছেন নিজের বাজেট ও প্রয়োজন অনুযায়ী সেরা ডিল বেছে নেয়ার সুযোগ। দেখে নেয়া যাক কোন ব্র্যান্ড কী অফার দিচ্ছে…..

রিয়েলমি: গরু-ছাগল থেকে ক্যাশব্যাক সবই আছে
রিয়েলমি ঈদ উপলক্ষে চালু করেছে বিশেষ ক্যাম্পেইন, যা চলবে ৩১ মে পর্যন্ত। এই ক্যাম্পেইনে থাকছে ২ লাখ টাকা মূল্যের কোরবানির গরু জেতার সুযোগ; ৮০ হাজার টাকার হোম অ্যাপ্লায়েন্স; বাই ওয়ান গেট ওয়ান (বোগো) অফার এবং সর্বোচ্চ ৫,০০০ টাকা ক্যাশব্যাক।

শুধু তাই নয়, রিয়েলমি ১৪ ও ১৫ সিরিজে মিলছে ২,০০০ টাকা নিশ্চিত ক্যাশব্যাক। প্রতিটি ফোনের সঙ্গে থাকছে গ্রামীণফোনের ৫ জিবি ফ্রি ইন্টারনেট। এ ছাড়া কিস্তিতে ফোন কিনতেও রয়েছে বিশেষ সুবিধা- মাত্র ২০% ডাউন পেমেন্ট; কোনও ক্রেডিট কার্ড ছাড়াই কেনা যাবে এবং সর্বোচ্চ ৯ মাসের কিস্তি সুবিধা।

অপো: ৯০ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি
অপো চালু করেছে “ঈদ হ্যাপিনেস অফার”। এই অফারে থাকছে ৯০ দিনের এক্সক্লুসিভ রিপ্লেসমেন্ট গ্যারান্টি; ও’প্যাড ডিভাইস; টিডব্লিউএস এয়ারবাডস; ব্যাকপ্যাক, টি-শার্ট ও ক্যাপ। এ ছাড়া মাত্র ২০% ডাউন পেমেন্টে ফোন কেনার সুবিধা; অপো এ৬এক্স, এ৬কে, রেনো১৫ ফাইভজি সিরিজ, এ৬ ও এ৬এস প্রো ফোনে অফার চলবে। অফারটি ঈদের দিন রাত পর্যন্ত চলবে।

ভিভো: পাওয়ার স্টেশন, ডিপ ফ্রিজ ও স্মার্টওয়াচের চমক
ভিভো চালু করেছে “ঈদের সেরা ডিল, ভিভো-তে ফুল ফিল” ক্যাম্পেইন, যা চলবে ২৮ মে পর্যন্ত। ভিভোর লাকি ড্র-তে থাকছে পোর্টেবল পাওয়ার স্টেশন; ডিপ ফ্রিজ; মাইক্রোওয়েভ ওভেন; ডব্লিউ১ এসই স্মার্টওয়াচ; পাওয়ার ব্যাংক এবং ২ বছরের ওয়ারেন্টি সুবিধা। বিশেষ করে ভিভো ওয়াই৩১ডি কিনলে নিশ্চিত উপহার হিসেবে মিলছে স্মার্টওয়াচ। এ ছাড়া নির্দিষ্ট মডেলে থাকছে ৫ জিবি ফ্রি ইন্টারনেট; মাইজিপিতে বিশেষ ডেটা অফার এবং ২৯৮ টাকায় ৪০ জিবি ডেটা।

টেকনো: ফোন কিনেই জিততে পারেন ই-বাইক বা ল্যাপটপ
টেকনো ঈদ উপলক্ষে চালু করেছে মেগা ক্যাম্পেইন। ক্যামন বা পোভা সিরিজের ফোন কিনলে পাওয়া যাবে ল্যাপটপ জেতার সুযোগ; ইলেকট্রিক বাইক; ১,০০০ থেকে ১০,০০০ টাকা ক্যাশব্যাক; স্মার্টওয়াচ ও টিডব্লিউএস ইয়ারবাডস। অংশ নিতে হলে ফোন কেনার পর আইএমইআই নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।

শাওমি: ৫,০০০ টাকা ছাড় ও কার্ডবিহীন কিস্তি
শাওমি বাংলাদেশ নিয়ে এসেছে “ঈদ উইথ শাওমি” ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনে পাওয়া যাচ্ছে রেডমি নোট ১৫ প্রো+ এ ৫,০০০ টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট; ১২ মাস পর্যন্ত ০% ইএমআই; মাত্র ৩,০০০ টাকা ডাউন পেমেন্টে ফোন কেনার সুযোগ এবং রেডমি ওয়াচ ৫ অ্যাক্টিভ উপহার। এ ছাড়া অন্যান্য ফোনেও ২০% ডাউন পেমেন্ট, কার্ডবিহীন কিস্তি সুবিধা; ট্রাভেল ব্যাগ, টি-শার্ট সহ নিশ্চিত উপহার।

স্যামসাং: ফোন কিনলেই ফ্রিজ, টিভি জেতার সুযোগ
স্যামসাং বাংলাদেশ ঈদ উপলক্ষে দিচ্ছে জমজমাট পুরস্কারের আয়োজন। অফারে থাকছে প্রথম পুরস্কার স্যামসাং রেফ্রিজারেটর; দ্বিতীয় পুরস্কার স্যামসাং টেলিভিশন; তৃতীয় পুরস্কার: স্যামসাং মাইক্রোওয়েভ ওভেন। এ ছাড়া নির্দিষ্ট কিছু স্মার্টফোনে পাওয়া যাচ্ছে সর্বোচ্চ ৭,৯০০ টাকা ক্যাশব্যাক; ব্যাংক ইএমআই ক্যাশব্যাক ৬,০০০ টাকা পর্যন্ত; ১২ মাসের নো-কস্ট ইএমআই এবং একবারের জন্য সম্পূর্ণ ফ্রি স্ক্রিন রিপ্লেসমেন্ট। অফারটি চলবে ঈদের আগের দিন পর্যন্ত।

সব মিলিয়ে এবারের ঈদ-উল-আযহাকে কেন্দ্র করে দেশের স্মার্টফোন বাজারে যেন শুরু হয়েছে অফারের মহাযুদ্ধ। একদিকে ক্যাশব্যাক, সহজ কিস্তি ও মূল্যছাড় অন্যদিকে গরু-ছাগল, ফ্রিজ, টিভি, মাইক্রোওয়েভ, স্মার্টওয়াচ, এমনকি ই-বাইক ও ল্যাপটপ জেতার সুযোগ সবকিছু মিলিয়ে ক্রেতাদের জন্য এটি হতে পারে বছরের অন্যতম সেরা কেনাকাটার সময়।

তবে শুধু উপহার বা লাকি ড্র নয়, স্মার্টফোন কেনার সময় ডিভাইসের পারফরম্যান্স, ক্যামেরা, ব্যাটারি ব্যাকআপ, সফটওয়্যার আপডেট ও বিক্রয়োত্তর সেবার বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা জরুরি। কারণ একটি ভালো স্মার্টফোন শুধু ঈদের আনন্দই বাড়াবে না, দৈনন্দিন কাজ, বিনোদন ও যোগাযোগের অভিজ্ঞতাকেও আরও সমৃদ্ধ করবে। তাই নিজের প্রয়োজন বুঝে স্মার্ট সিদ্ধান্ত নিলেই মিলবে সত্যিকারের লাভ।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *