মোবাইল স্মার্টফোন

বাংলাদেশে আইফোন ১৮ সিরিজ আনল গ্যাজেট অ্যান্ড গিয়ার, থাকছে ২ বছরের ওয়ারেন্টি

ক.বি.ডেস্ক: অ্যাপলের নতুন আইফোন ১৮ সিরিজ বাংলাদেশের বাজারে উন্মোচন করেছে গ্যাজেট অ্যান্ড গিয়ার। দেশের অ্যাপল মনো স্টোর পার্টনার ও অথোরাইজড রিসেলার হিসেবে প্রতিষ্ঠানটি নতুন এই সিরিজের সঙ্গে ক্রেতাদের জন্য নিয়ে এসেছে দুই বছরের ওয়ারেন্টি কাভারেজ, ক্যাশব্যাক, শূন্য শতাংশ ইএমআই এবং এক্সক্লুসিভ উপহার সহ নানা সুবিধা।

রোববার (১১ অক্টোবর) আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করা হয়। উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কনটেন্ট ক্রিয়েটর রাকিন আবসার, অভিনেত্রী সাদিয়া আয়মান এবং গ্যাজেট অ্যান্ড গিয়ারের হেড অব মার্কেটিং তাসরিফ খালেদ সহ প্রতিষ্ঠানটির কর্মকর্তাবৃন্দ।

নতুন আইফোন ১৮ সিরিজে সঙ্গে ক্রেতাদের জন্য বিশেষ সুবিধা হিসেবে বিনামূল্যে ‘শিল্ড+’ প্রোটেকশন দিচ্ছে গ্যাজেট অ্যান্ড গিয়ার। অ্যাপলের স্ট্যান্ডার্ড ওয়ারেন্টির পাশাপাশি শিল্ড+ যুক্ত হওয়ায় মোট ওয়ারেন্টি কাভারেজ হবে দুই বছর। এ ছাড়া কাভারেজের মেয়াদে একবার ফ্রন্ট স্ক্রিন এবং একবার ব্যাক গ্লাস রিপ্লেসমেন্টের সুবিধাও থাকছে। দুর্ঘটনাজনিত ক্ষতি ও মেরামতের সম্ভাব্য ব্যয় মোকাবিলায় এই সুরক্ষা সুবিধা ক্রেতাদের অতিরিক্ত নিশ্চয়তা দেবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

আইফোন ১৮ সিরিজের উন্মোচন উপলক্ষে একাধিক বিশেষ অফার ঘোষণা করেছে গ্যাজেট অ্যান্ড গিয়ার। এর মধ্যে রয়েছে ইএমআইতে সর্বোচ্চ ২০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক, ২৪ মাস পর্যন্ত শূন্য শতাংশ সুদে কিস্তিতে মূল্য পরিশোধ এবং পুরোনো ডিভাইস বদলে নতুন আইফোন কেনার ক্ষেত্রে সর্বোচ্চ ১০ হাজার টাকা ট্রেড-আপ বোনাস। স্টক থাকা সাপেক্ষে এক্সক্লুসিভ উন্মোচন উপহার হিসেবে ক্রেতারা পাবেন এয়ারপডস প্রো ৩ অথবা এয়ারপডস ৫। আরও রয়েছে অফিসিয়াল কেস, ২০ ওয়াটের অ্যাডাপ্টার এবং স্পাইগেন স্ক্রিন প্রোটেক্টর।

তাসরিফ খালেদ বলেন, “গ্যাজেট অ্যান্ড গিয়ারে আমরা সবসময় বিশ্বাস করি যে, প্রিমিয়াম ডিভাইস কেনার সঙ্গে প্রিমিয়াম মালিকানার অভিজ্ঞতাও থাকা উচিত। আইফোন ১৮ সিরিজ উন্মোচনের ক্ষেত্রে তাই আমরা আমাদের ক্রেতাদের জন্য শিল্ড+ বিনামূল্যে দিতে পেরে অত্যন্ত উচ্ছ্বসিত। সুবিধা হিসেবে বর্ধিত ওয়ারেন্টি কাভারেজ, স্ক্রিন প্রোটেকশন ও ব্যাক গ্লাস রিপ্লেসমেন্ট এক প্যাকেজে একত্রিত রয়েছে। গ্যাজেট অ্যান্ড গিয়ার থেকে আত্মবিশ্বাসের সঙ্গে কেনাকাটার ক্ষেত্রে ক্রেতাদের অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করাই আমাদের একমাত্র প্রতিশ্রুতি।”

গ্যাজেট অ্যান্ড গিয়ারের পক্ষ থেকে জানানো হয়েছে, উন্মোচনের পর থেকেই ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও নারায়ণগঞ্জে প্রতিষ্ঠানটির স্টোর এবং অনলাইন প্ল্যাটফর্মে ডিভাইসগুলো পাওয়া যাচ্ছে। আইফোন ১৮ সিরিজের বিশেষ অফারগুলো নির্ধারিত শর্তসাপেক্ষে প্রযোজ্য হবে। বিস্তারিত তথ্য ও কেনাকাটার জন্য ক্রেতারা প্রতিষ্ঠানটির স্টোর এবং অনলাইন প্ল্যাটফর্মে যোগাযোগ করতে পারবেন।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *