উদ্যোগ

১২ জুন অনুষ্ঠিত হবে ‘দ্য ইনফিনিটি এআই বিল্ড ফেস্ট ২০২৬’

ক.বি.ডেস্ক: তরুণদের শুধু এআই শেখার মধ্যে সীমাবদ্ধ না রেখে, এআই ব্যবহার করে বাস্তব সমস্যা সমাধানের সক্ষমতা তৈরি করার লক্ষ্যে ‘বিল্ড লোকালি, লিড গ্লোবালি’ স্লোগানে আগামী ১২ ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে ‘‘দ্য ইনফিনিটি এআই বিল্ড ফেস্ট ২০২৬’’। দেশ এবং দেশের বাইরে থেকে প্রায় ১,০০০ অংশগ্রহণকারী এবং ২০০টি টিম এবারের আয়োজনে অংশ নেবে।

অংশগ্রহণকারীরা এডুকেশন, ব্র্যান্ডিং ও মার্কেটিং, হেলথকেয়ার, ই-কমার্স এবং সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে এআই-পাওয়ার্ড সলিউশন তৈরি করার সুযোগ পাবে। মেন্টর, ইন্ডাস্ট্রি প্রফেশনাল, রিক্রুটার, ইনভেস্টর, গ্লোবাল কোলাবরেটর এবং বাংলাদেশি ডায়াসপোরা কমিউনিটির সঙ্গে সংযুক্ত হওয়ার সুযোগ পাবে। এবারের এই আয়োজন করছে ক্লাউড ক্যাম্প বাংলাদেশ এবং সহ-আয়োজক ব্র্যাক বিশ্ববিদ্যালয়।

‘দ্য ইনফিনিটি এআই বিল্ড ফেস্ট ২০২৬’-এ অংশগ্রহণ করতে প্রথমে পাঁচটি ডোমেইন থেকে যেকোনও একটি নির্বাচন করে প্রাথমিক রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। এরপর নিজের প্রোফাইলে লগইন করে বিস্তারিত তথ্য সাবমিট করতে হবে। পরবর্তীতে অনলাইন জাজিংয়ের মাধ্যমে ২০০টি টিমকে ফিজিক্যাল প্রোগ্রামে অংশগ্রহণের সুযোগ দেয়া হবে।

পাঁচটি ডোমেইন থেকে চ্যাম্পিয়ন ও রানার-আপ টিম এবং ৫ প্রম্পট চ্যালেঞ্জ থেকে পাঁচ জন চ্যাম্পিয়ন সহ মোট ১৫টি টিমকে বিজয়ী ঘোষণা করা হবে। বিজয়ীদের হাতে তুলে দেয়া হবে প্রাইজমানি সহ আরও অনেক স্বীকৃতি ও সুযোগ। যেকোনও বয়স ও পেশার আগ্রহী ব্যক্তি এতে অংশগ্রহণ করতে পারবেন এবং এটি সবার জন্য ফ্রি। বিস্তারিত: https://cloudcampbd.com/the-infinity-ai-buildfest এই ঠিকানায়।

ইনফিনিটি ৫ এক্স প্রম্পট চ্যালেঞ্জ, যেখানে অংশগ্রহণকারীরা স্ট্রাকচারড পাঁচটি প্রম্পট ব্যবহার করে মডার্ন এআই-অ্যাসিস্টেড ডেভেলপমেন্ট টুলস দিয়ে সলিউশন বিল্ড করার দক্ষতা প্রদর্শন করবে। এ ছাড়াও থাকবে অপরচুনিটি কানেক্ট, যার মাধ্যমে অংশগ্রহণকারীরা রিক্রুটার, ইনভেস্টর, হায়ার স্টাডি অ্যাডভাইজার এবং গ্লোবাল মেন্টরদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ পাবে।

এই আয়োজন প্রসঙ্গে ক্লাউড ক্যাম্প বাংলাদেশের প্রেসিডেন্ট মোহাম্মদ মাহদী-উজ-জামান বলেন, ‘‘এআই এখন শিক্ষা, কাজ, ব্যবসা এবং সমস্যা সমাধানের বড় অংশ হয়ে ওঠছে। এর মাধ্যমে আমরা তরুণদের জন্য এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করতে চাই, যেখানে তারা এআই দিয়ে বিল্ড করতে শিখবে, সঠিক নির্দেশনা পাবে এবং গ্লোবালি নিজেদের সক্ষমতা দেখাতে পারবে।’’

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *