মোবাইল স্মার্টফোন

৭,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির রিয়েলমি সি১০০আই-এর প্রি-বুকিং শুরু

ক.বি.ডেস্ক: প্রতিদিনের নির্ভরযোগ্য পারফরম্যান্স ও দীর্ঘসময় চার্জ থাকবে এমন স্মার্টফোন চাচ্ছেন এমন ব্যবহারকারীদের জন্যই রিয়েলমি নিয়ে আসছে সি-সিরিজের ‘সি১০০আই’। নতুন ডিভাইসটির প্রি-বুকিং শুরু হয়েছে। একইসঙ্গে, প্রি-বুকিংয়ের ক্ষেত্রে ক্রেতাদের জন্য এক্সক্লুসিভ আর্লি-বার্ড সুবিধা রয়েছে। প্রি-বুকিং আগামী ৬ মে পর্যন্ত চলবে।

রিয়েলমি সি১০০আই স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে সুবিশাল ৭,০০০ মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারি। ডিভাইসটিতে ৬.৭৭ ইঞ্চি ১২০ হার্টজ আলট্রা স্মুথ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। ২১ ঘন্টা পর্যন্ত ইউটিউব স্ট্রিমিং ও ৯৬.৪ ঘণ্টা পর্যন্ত মিউজিক প্লেব্যাক করা সম্ভব হবে।

মাত্র ৮.৩৮ মিলিমিটারের রিয়েলমি সি১০০আই এই সেগমেন্টের সবচেয়ে পাতলা স্মার্টফোন। একইসঙ্গে, এতে ৬ ওয়াটের রিভার্স চার্জিং রয়েছে এবং ১৬০০+ সাইকেল ব্যবহারে সক্ষম ৬ বছরের ব্যাটারি ডিউরেবিলিটি নিশ্চিত করা হয়েছে। ডিভাইসটিতে ৩০০% ভলিউম ও আলট্রা-ক্লিয়ার স্পিকার ব্যবহার করা হয়েছে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *