সাম্প্রতিক সংবাদ

বাংলাদেশে উন্নত সোলার এনার্জি স্টোরেজ নিয়ে এলো হুয়াওয়ে

ক.বি.ডেস্ক: বর্তমানে শিল্পখাত পরিচালন ব্যয় ও জ্বালানি ব্যবহারের মধ্যে ভারসাম্য রক্ষা করতে গিয়ে চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। এই প্রেক্ষাপটে বাংলাদেশের বাণিজ্যিক ও শিল্প খাতের জন্য উন্নত এনার্জি স্টোরেজ সিস্টেম সিরিজ নিয়ে এসেছে হুয়াওয়ে। হুয়াওয়ের নতুন ‘লুনাএ২০০০ সিরিজ’ দেশীয় বাজারের চাহিদা অনুযায়ী প্রস্তুত করা। এই সিস্টেমটি স্থানীয় শিল্পখাতে বিদ্যুৎ ব্যবস্থাপনায় একটি শক্তিশালী, উচ্চ দক্ষতা সম্পন্ন এবং নিরাপদ সমাধান প্রদান করবে।

আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে হুয়াওয়ের নতুন ‘লুনাএ২০০০ সিরিজ’ উন্মোচন করেন হুয়াওয়ে বাংলাদেশের সিইও জেসন উ, ডিজিটাল পাওয়ার বিভাগের এশিয়া প্যাসিফিক অঞ্চলের (কমার্শিয়াল, ইন্ডাস্ট্রিজ অ্যান্ড রেসিডেনশিয়াল বিজনেস) প্রেসিডেন্ট হে লেই, সাউথ এশিয়া ডিজিটাল পাওয়ারের ম্যানেজিং ডিরেক্টর ইউ জিয়ানলং এবং ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সেন্টার ফর এনার্জি রিসার্চের পরিচালক মো. শাহরিয়ার আহমেদ চৌধুরী।

জেসন উ বলেন, “বিদ্যুৎ ব্যবহারের দক্ষতা, টেকসই উন্নয়ন এবং পরিবেশবান্ধব অবকাঠামো নিশ্চিত করতে বাংলাদেশ সৌরশক্তির ওপর নির্ভরশীলতা বৃদ্ধি করছে। এখন পর্যন্ত ডিজিটাল পাওয়ার সলিউশনের মাধ্যমে দেশে ৪৩০ মিলিয়ন কিলোওয়াট-ঘন্টার বেশি বিদ্যুৎ উৎপাদনে সহায়তা করেছে হুয়াওয়ে। হুয়াওয়ের প্রযুক্তি পরিবেশবান্ধব হওয়ায় এ পর্যন্ত দেশে দুই লাখ টনেরও বেশি কার্বন নিঃসরণ কমানো সম্ভব হয়েছে।”

ইউ জিয়ানলং বলেন, “হুয়াওয়ের পিভি ও ইএসএস সমাধান ইতোমধ্যেই ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। সর্বাধুনিক প্রযুক্তি নিয়ে আমরা আরও উন্নত এনার্জি স্টোরেজ এনেছি। আমাদের নতুন সলিউশনে উন্নত নিরাপত্তার জন্য সেল-টু-কনজাম্পশন ডুয়াল-লিংক সেফটি আর্কিটেকচার ব্যবহার করা হয়েছে এবং আধুনিক হাইব্রিড কুলিং প্রযুক্তির মাধ্যমে ৯১.৩% রাউন্ড-ট্রিপ দক্ষতা অর্জন করা সম্ভব হয়েছে। এটি বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা জোরদার করা এবং শিল্প সক্ষমতা দ্রুত বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

এই নতুন বিইএসএস (ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম)- এ একটি বিশেষ ‘প্যাক অপ্টিমাইজার’ ব্যবহার করা হয়েছে, যা ব্যাটারির শতভাগ শক্তি ব্যবহার নিশ্চিত করে। এর ফলে ব্যাটারির পূর্ণ সক্ষমতা কাজে লাগানো সম্ভব। পাশাপাশি, একটি ‘অ্যাক্টিভ ব্যালেন্সিং মডিউল’ ব্যাটারির সক্ষমতা বাড়িয়ে স্টেট অব হেলথ উন্নত রাখতে সহায়তা করে। এ ছাড়া এর স্মার্ট ব্যবস্থাপনা ও পরিচালন ক্ষমতা স্বয়ংক্রিয়ভাবে ব্যাটারির চার্জের মাত্রা নিয়ন্ত্রণ করে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *