ঈদ-উল-আযহায় টেকেনো ফোন ক্রয়ে ল্যাপটপ, ই-বাইক জেতার সুযোগ
ক.বি.ডেস্ক: টেকনো আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে একটি বিশেষ ক্যাম্পেইন চালু করেছে। এই ক্যাম্পেইনে ক্যামন সিরিজ বা পোভা সিরিজের যেকোনও স্মার্টফোন ক্রয়েই ক্রেতারা ল্যাপটপ ও ইলেকট্রিক বাইকের মতো আকর্ষণীয় মেগা উপহার জেতার সুযোগ পাচ্ছেন। কাল ১ মে থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইন চলবে ঈদ পর্যন্ত।
মেগা উপহারের পাশাপাশি পাচ্ছেন ১,০০০ থেকে ১০,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক সুবিধা, টেকনোর টিডব্লিউএস ইয়ারবাডস, স্মার্টওয়াচসহ বিভিন্ন পণ্য জেতার সুযোগ। অংশগ্রহণ করতে হলে নির্দিষ্ট ক্যামন বা পোভা সিরিজের একটি স্মার্টফোন কিনে ডিভাইসের আইএমইআই নম্বর ও রিটেইল কোড ব্যবহার করে বার্তার মাধ্যমে একটি সহজ যাচাইকরণ সম্পন্ন করতে হবে।
টেকনোর ক্যামন ও পোভা সিরিজের মধ্যে রয়েছে- ক্যামন ৫০, ক্যামন ৫০ আল্ট্রা ৫জি, পোভা কার্ভ ২ ৫জি এবং পোভা স্লিম ৫জি। ক্যামন সিরিজ উন্নত ক্যামেরার জন্য পরিচিত, যা দিয়ে ঈদের বিশেষ মুহূর্তগুলো সহজেই সুন্দর ও জীবন্তভাবে ধারণ করা যায়। পোভা সিরিজ শক্তিশালী পারফরম্যান্স ও দীর্ঘস্থায়ী ব্যাটারির জন্য উপযোগী, যা গেম খেলা, বিনোদন বা ভ্রমণের সময়ও নিরবচ্ছিন্ন ব্যবহার নিশ্চিত করে।





