গ্রাহকদের সুবিধা দিতে একসঙ্গে যুক্ত হলো মোশন ভিউ ও গ্রামীণফোন
ক.বি.ডেস্ক: গ্রাহকদের আরও দারুণ সব সুবিধা দিতে একসঙ্গে যুক্ত হয়েছে দেশের টেলিকম অপারেটর গ্রামীণফোন এবং গ্যাজেট রিটেইল চেইন ও ডিস্ট্রিবিউটর মোশন ভিউ লিমিটেড। এর ফলে গ্রামীণফোনের স্টার গ্রাহকরা (সিলভার, গোল্ড, প্ল্যাটিনাম ও সিগনেচার) এবং জিপি কর্মীরা মোশন ভিউ থেকে যেকোনও গ্যাজেট বা পণ্য কিনলেই পাবেন ১৫% ছাড়।
এই সুবিধা নিতে গ্রাহককে শুধু মোবাইল থেকে MOTION<>Total bill amount লিখে 29000 নম্বরে একটি এসএমএস পাঠাতে হবে। তবে শুধু ছাড়ই নয়, গ্রাহকদের জন্য আরও কিছু চমক থাকছে। বাজারে নতুন কোনও প্রিমিয়াম স্মার্টওয়াচ বা অডিও ডিভাইস এলে জিপির সিগনেচার ও প্ল্যাটিনাম গ্রাহকরা সবার আগে সেগুলো প্রি-অর্ডার করার সুযোগ পাবেন।
সম্প্রতি গ্রামীণফোন গ্রামীণফোন এবং মোশন ভিউ লিমিটেডের মধ্যে এ নিয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। চুক্তিতে স্বাক্ষর করেন গ্রামীণফোনের হেড অব পার্টনারশিপস মুনিয়া গনি এবং মোশন ভিউয়ের ব্যবস্থাপনা পরিচালক মো. ইমরুল হাসান।
মোশন ভিউ থেকে নির্দিষ্ট মডেলের স্মার্টওয়াচ বা ইয়ারবাড কিনলে জিপির পক্ষ থেকে বিনামূল্যে স্পেশাল ডেটা প্যাক পাবেন গ্রাহকরা। পাশাপাশি ঈদ বা ভ্যালেন্টাইনস ডের মতো বড় উৎসবগুলোতে গ্রামীণফোনের বিভিন্ন ক্যাম্পেইনে ‘টেকনোলজি পার্টনার’ হিসেবে কাজ করবে মোশন ভিউ।
এ প্রসঙ্গে মো. ইমরুল হাসান বলেন, “গ্রাহকদের সেরা গ্যাজেটের অভিজ্ঞতা দেয়াই আমাদের মূল লক্ষ্য। গ্রামীণফোনের সঙ্গে যুক্ত হওয়ার ফলে জিপি স্টার গ্রাহকরা এখন আমাদের রিটেইল আউটলেট এবং ওয়েবসাইট (motionview.com.bd) থেকে আরও সহজেই কেনাকাটা করতে পারবেন। ডেটা ও ডিভাইসের এই স্পেশাল অফারগুলো গ্রাহকদের স্মার্ট লাইফস্টাইলকে আরও স্বাচ্ছন্দ্যময় করবে।”





