ঈদ ফ্যাশনের ট্রেন্ড নিয়ে দেশের কনটেন্ট ক্রিয়েটররা
ক.বি.ডেস্ক: ঈদ-উল-আজহায় কোরবানি মূল বিষয় হলেও, ঈদের খাবার আর ঈদ ফ্যাশনের মতো অন্যান্য বিষয়ও চলে আসে। ঈদের ফ্যাশনকে ঘিরে অনেক আগে থেকেই প্রস্তুতি আর কেনাকেটা চলে যেটি ওঠে আসছে ফ্যাশন কনটেন্ট ক্রিয়েটরদের মাধ্যমে। স্টাইলিশ পাঞ্জাবি, টেইলরড স্যুট, ক্যাজুয়াল ফেস্টিভ লুক থেকে শুরু করে বাজেট-ফ্রেন্ডলি আউটফিট নানান কিছু তুলে ধরছে ক্রিয়েটররা।
টিকটকের মতো প্ল্যাটফর্মে দেশের ফ্যাশন ক্রিয়েটররা তুলে ধরছে ঈদ ফ্যাশনের সঙ্গে আধুনিক স্টাইলে ফিউশন। সেইসঙ্গে ঈদে সহজ আর দারুণ মেকআপ-লুক, পোশাক ওঠে আসছে তাদের কনটেন্টে। প্ল্যাটফর্মটিতে #eidulazha2026 এবং #eidulazha হ্যাশট্যাগগুলোর মাধ্যমে ক্রিয়েটোররা শেয়ার করছেন তাদের বিশেষ ঈদ কনটেন্ট। #qurbani2026 হ্যাশট্যাগটি ইতোমধ্যে ৬০ হাজার এরও বেশি পোস্টে ব্যবহার করা হয়েছে।
ক্রিয়েটর শাকিল আহমেদ সানভি (@shakil_ahmed_sanvi) তুলে ধরছেন পিন্টারেস্ট-স্টাইলের দেশি ফ্যাশন কনটেন্ট। কম বাজেটের কেনা পোশাক থেকে কীভাবে স্টাইলিশ ঈদ লুক দেয়া যায়, সেটিই তার কনটেন্টের মূল আকর্ষণ। পিন্টারেস্ট অনুপ্রাণিত আউটফিট, রালফ লরেন স্টাইলের স্যুটের বাজেট ভার্সন, কিংবা ঢাকার বিভিন্ন টেইলারিং ও শপিং স্পট নিয়ে তার ভিডিওগুলো তরুণদের মধ্যে বেশ সাড়া ফেলেছে।
ক্রিয়েটর আশফি অনাদি (@ashfionadi) ঈদ ফ্যাশনে আরও সফট ও লাইফস্টাইল নিয়ে কাজ করছেন। তার কনটেন্টে থাকে শপিং অভিজ্ঞতা, দৈনন্দিন স্টাইলিং এবং বিভিন্ন অনুষ্ঠানের জন্য আউটফিট আইডিয়া। ক্যাজুয়াল ব্রাঞ্চ লুক, বিয়ের অনুষ্ঠানের সাজ বা ঈদের জুতা কেনাকাটা, সব মিলিয়ে তিনি দেখান কীভাবে উৎসবের প্রতিটি মুহূর্তে ফ্যাশনকে মানিয়ে নেয়া যায়।
ফ্যাশন কনটেন্ট ক্রিয়েটর হিসেবে নজর কাড়ছেন অভি (@ovivers33)। তিনি ফিটনেস, লাইফস্টাইল ও ফ্যাশন কনটেন্টের সঙ্গে ইউনিক টেইলরিং ও কম বাজেটে স্টাইলিংকে একত্রে তুলে ধরছেন। আন্তর্জাতিক ডিজাইনারদের অনুপ্রেরণায় তৈরি টেইলরড স্যুট ও আধুনিক কাটের ফ্যাশনকে বাজেটের মধ্যে নিয়ে আসাই তার কনটেন্টের বিশেষ দিক। ঈদের পোশাক, নতুন কালার প্যালেট ও ব্যতিক্রম ফ্যাশন নিয়ে তার ভিডিওগুলো তরুণদের ফ্যাশনকে নতুনভাবে ভাবতে শেখায়।
ঈদ উপলক্ষে জনপ্রিয়তা বাড়ছে বিউটি ও লাইফস্টাইল ক্রিয়েটর মাইশা মুনা এর (@mayisamuna02)। মেকআপ টিউটোরিয়াল, স্কিনকেয়ার রুটিন এবং ঈদ উপলক্ষে সাজগোজের বিভিন্ন টিপস নিয়ে নিয়মিত কনটেন্ট তৈরি করেন তিনি। সেলফ-কেয়ার ও এলিগেন্ট ঈদ মেকআপ লুকের কনটেন্ট দেখা যায় তার অ্যাকাউন্টে।
সময়ের সঙ্গে ঈদের ফ্যাশনেও এসেছে পরিবর্তন। আর এই পরিবর্তনের বড় একটি অংশ এখন সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হচ্ছে। টিকটক শুধু বিনোদনের প্ল্যাটফর্ম নয়, বরং এখন এটি ফ্যাশন অনুপ্রেরণা, স্টাইলিং টিপস, শপিং গাইড ও ট্রেন্ড শেয়ারের একটি গুরুত্বপূর্ণ ডিজিটাল মাধ্যম হয়ে ওঠেছে।





