ক.বি.ডেস্ক: দেশের অন্যতম ডিজিটাল বিনোদন প্ল্যাটফর্ম টফিতে যুক্ত করা হয়েছে ১,০০০-এর বেশি নতুন কনটেন্ট। জনপ্রিয় মিডিয়া ও বিনোদন প্রতিষ্ঠান শিমারুর সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে এসব কনটেন্ট এনেছে টফি। নতুন সংযোজনের মধ্যে রয়েছে জনপ্রিয় পুরোনো সিনেমা, ব্লকবাস্টার ওয়েব সিরিজ সহ বিভিন্ন ধরনের প্রিমিয়াম বিনোদন। দর্শকদের ভিন্নধর্মী পছন্দ বিবেচনায় নিয়ে এসব কনটেন্ট যুক্ত করা হয়েছে।





