ক.বি.ডেস্ক: কমপিউটারের র্যাম প্রযুক্তিতে আসছে বড় পরিবর্তন। ডিডিআর৫-এর উত্তরসূরি হিসেবে তৈরি হচ্ছে পরবর্তী প্রজন্মের ডিডিআর৬ র্যাম। এতে তথ্য স্থানান্তরের গতি, ব্যান্ডউইডথ, ধারণক্ষমতা ও বিদ্যুৎ দক্ষতায় উল্লেখযোগ্য উন্নতির পরিকল্পনা করা হয়েছে। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ক্লাউড কম্পিউটিং, ডেটা সেন্টার, সার্ভার এবং উচ্চক্ষমতার কম্পিউটিংয়ের ক্রমবর্ধমান চাহিদা পূরণে





