মোবাইল স্মার্টফোন
ক.বি.ডেস্ক: অ্যাপলের নতুন আইফোন ১৮ সিরিজ বাংলাদেশের বাজারে উন্মোচন করেছে গ্যাজেট অ্যান্ড গিয়ার। দেশের অ্যাপল মনো স্টোর পার্টনার ও অথোরাইজড রিসেলার হিসেবে প্রতিষ্ঠানটি নতুন এই সিরিজের সঙ্গে ক্রেতাদের জন্য নিয়ে এসেছে দুই বছরের ওয়ারেন্টি কাভারেজ, ক্যাশব্যাক, শূন্য শতাংশ ইএমআই এবং এক্সক্লুসিভ উপহার সহ নানা সুবিধা। রোববার (১১ অক্টোবর) আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশে
উদ্যোগ
ক.বি.ডেস্ক: পরিবেশ সুরক্ষা ও টেকসই উন্নয়নে নিজেদের প্রতিশ্রুতির অংশ হিসেবে ঢাকার সানভ্যালি গ্র্যান্ড সার্কেলে বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালনা করেছে বিওয়াইডি বাংলাদেশ। এ উদ্যোগের আওতায় ৫০০টির বেশি গাছ রোপণ করা হয়েছে। ‘ড্রাইভ টুডে, গ্রো টুমরো’ স্লোগানকে সামনে রেখে পরিচালিত ক্যাম্পেইনটির মূল লক্ষ্য ছিল প্রতিটি টেস্ট ড্রাইভের বিপরীতে একটি করে গাছ রোপণ করা। পরিবেশ সুরক্ষায়
আনুষাঙ্গিক মোবাইল
ক.বি.ডেস্ক: শাওমি ‘পূজার ফেস্ট, শাওমি’তে বেস্ট’ স্লোগানে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বিশেষ পূজা ক্যাম্পেইন নিয়ে এসেছে। এই ক্যাম্পেইনের মাধ্যমে ক্রেতারা নির্ধারিত শাওমি ফোনে বাড়তি খরচ ছাড়াই কার্ডবিহীন কিস্তি সুবিধা উপভোগ করতে পারবেন। সহজ পেমেন্ট সুবিধা, ক্যাশব্যাক ও ফ্রি উপহারের সমন্বয়ে শাওমির পূজা ক্যাম্পেইন স্মার্টফোন কেনাকাটায় নতুন মাত্রা যোগ করবে। উৎসবের মৌসুমে এই
আনুষাঙ্গিক প্রযুক্রির পণ্য
ক.বি.ডেস্ক: দ্রুতগতির ইন্টারনেট ও বিস্তৃত তারহীন নেটওয়ার্ক সুবিধা দিতে নতুন রাউটার উন্মোচন করেছে জার্মান প্রযুক্তি প্রতিষ্ঠান ডেভোলো। ‘ওয়াই-ফাই ৭ বিই৯৩০০’ মডেলের রাউটারটি একক ডিভাইস হিসেবে ব্যবহারের পাশাপাশি দুই বা তিনটি ইউনিট যুক্ত করে ইন্টারনেট নেটওয়ার্ক হিসেবেও ব্যবহার করা যাবে। ফাইবার অপটিক ইন্টারনেটের উপযোগী এই রাউটারে সর্বোচ্চ ৯৩০০ মেগাবিট গতির তাত্ত্বিক তথ্য
আনুষাঙ্গিক প্রযুক্রির পণ্য
ক.বি.ডেস্ক: কমপ্যাক্ট আকারের প্রিমিয়াম অ্যান্ড্রয়েড ট্যাবলেটের বাজারে নতুন মাত্রা যোগ করতে আন্তর্জাতিক বাজারে আসছে অপো প্যাড মিনি। ল্যাভেন্ডার পার্পল রঙের এই সংস্করণে থাকছে ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ। চীনের বাজারে উন্মোচিত অপো প্যাড মিনি-তে রয়েছে ৮.৮ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, যা সর্বোচ্চ ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট সমর্থন করে। ফলে দ্রুতগতির স্ক্রলিং, গেমিং ও বিভিন্ন […]
আনুষাঙ্গিক মোবাইল
ক.বি.ডেস্ক: ১০,০০০ এমএএইচ ব্যাটারি, ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং এবং বিল্ট-ইন ডিজিটাল ডিসপ্লে নিয়ে আসছে ওয়ানপ্লাস এর নতুন পাওয়ার ব্যাংক। সুপারভুক ৬৭ডব্লিউ পাওয়ার ব্যাংক নামের এই অ্যাকসেসরিটি চীনের বাজারে উন্মোচন করা হবে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ১২ অক্টোবর ওয়ানপ্লাস ১৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোনের সঙ্গে নতুন পাওয়ার ব্যাংকটি বাজারে আনা হবে। এর আগে চলতি বছর চীনের বাজারে ১৫,০০০ এমএএইচ
আনুষাঙ্গিক প্রযুক্রির পণ্য
ক.বি.ডেস্ক: স্মার্ট হোম নিরাপত্তাব্যবস্থাকে আরও উন্নত করতে পাঁচটি নতুন সিকিউরিটি ক্যামেরা উন্মোচন করেছে রিং। নতুন মডেলগুলোর মধ্যে রয়েছে প্রতিষ্ঠানটির প্রথম ৪কে ইনডোর ক্যামেরা, ৩৬০ ডিগ্রি প্যান কভারেজের ক্যামেরা এবং উন্নত ভিডিও রেজ্যুলেশন ও একাধিক পাওয়ার অপশনসহ তিনটি আউটডোর ক্যামেরা। রিং ইন্ডোর ক্যাম ৪কে: এটি রিংয়ের প্রথম ৪কে রেজ্যুলেশনের ইনডোর ক্যামেরা। এতে রয়েছে ১১৫