আনুষাঙ্গিক প্রযুক্রির পণ্য

অপো প্যাড মিনি, থাকছে ১৪৪ হার্টজ অ্যামোলেড ডিসপ্লে ও স্ন্যাপড্রাগন ৮ চিপসেট

ক.বি.ডেস্ক: কমপ্যাক্ট আকারের প্রিমিয়াম অ্যান্ড্রয়েড ট্যাবলেটের বাজারে নতুন মাত্রা যোগ করতে আন্তর্জাতিক বাজারে আসছে অপো প্যাড মিনি। ল্যাভেন্ডার পার্পল রঙের এই সংস্করণে থাকছে ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ। চীনের বাজারে উন্মোচিত অপো প্যাড মিনি-তে রয়েছে ৮.৮ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, যা সর্বোচ্চ ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট সমর্থন করে।

ফলে দ্রুতগতির স্ক্রলিং, গেমিং ও বিভিন্ন মাল্টিমিডিয়া ব্যবহারে মসৃণ অভিজ্ঞতা দেয়ার উপযোগী এই ডিসপ্লে। পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮জেন ৫ চিপসেট। শক্তিশালী প্রসেসরের পাশাপাশি দীর্ঘ সময় ব্যবহারের জন্য ট্যাবলেটটিতে রয়েছে ৮,০০০ এমএএইচ ব্যাটারি। ব্যাটারি দ্রুত চার্জ করতে এতে ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তিও রয়েছে।

ফটোগ্রাফি ও ভিডিও কলের জন্য ডিভাইসটিতে থাকছে ১৩ মেগাপিক্সেলের পেছনের ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেলের সামনের ক্যামেরা। কমপ্যাক্ট আকারের কারণে এটি বহনযোগ্যতার পাশাপাশি দৈনন্দিন কাজ, বিনোদন ও গেমিংয়ের জন্যও আকর্ষণীয় বিকল্প হতে পারে।

চীনের বাজারে অপো প্যাড মিনি-এর ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজের বেস ভ্যারিয়েন্টের মূল্য রাখা হয়েছে ৩,৯৯৯ ইউয়ান, যা আনুমানিক ৫৯৭ মার্কিন ডলারের সমান। তবে আন্তর্জাতিক বাজারে ট্যাবলেটটির মূল্য কত হবে, সে বিষয়ে এখনও বিস্তারিত জানায়নি অপো।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *