ইউটিউবে একটি ভিডিওর সাফল্য শুধু ভালো কনটেন্ট, নিখুঁত এডিটিং কিংবা আকর্ষণীয় শিরোনামের ওপর নির্ভর করে না। দর্শকের সঙ্গে ভিডিওটির প্রথম পরিচয় ঘটে আরও ছোট একটি জায়গায় থাম্বনেইলে। স্ক্রল করতে করতে দর্শকের চোখে পড়া সেই ছোট্ট আয়তক্ষেত্রটিই অনেক সময় ঠিক করে দেয়, ভিডিওটি দেখা হবে, নাকি পাশ কাটিয়ে চলে যাবে। ভাবুন, আপনার ভিডিওটি হয়তো ইন্টারনেটের সবচেয়ে […]





