সাম্প্রতিক সংবাদ
ক.বি.ডেস্ক: বাংলাদেশে ডিজিটাল ব্যাংক চালুর প্রক্রিয়া আরও এক ধাপ এগিয়েছে। বিকাশ, রবি ও বাংলালিংক-সংশ্লিষ্ট উদ্যোগ সহ চারটি নতুন ডিজিটাল ব্যাংককে প্রাথমিক অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে আগে প্রাথমিক অনুমোদন পাওয়া কড়ি ডিজিটাল ব্যাংককেও পরবর্তী ধাপে যাওয়ার সুযোগ দেয়া হয়েছে। ফলে মোট পাঁচটি উদ্যোগ এখন ডিজিটাল ব্যাংকের চূড়ান্ত লাইসেন্স পাওয়ার প্রক্রিয়ায় রয়েছে।
উদ্যোগ
ক.বি.ডেস্ক: প্রযুক্তিনির্ভর শিক্ষার প্রসার ও তরুণদের উদ্ভাবনী দক্ষতা বিকাশে যৌথভাবে কাজ করবে রাইজআপ ল্যাবস ও স্পেস ইনোভেশন ক্যাম্প। এ লক্ষ্যে প্রতিষ্ঠান দুটির মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। চুক্তির আওতায় রাইজআপ ল্যাবসকে স্পেস ইনোভেশন ক্যাম্পের প্রযুক্তি অংশীদার হিসেবে যুক্ত করা হয়েছে। এই অংশীদারিত্বের মাধ্যমে বিজ্ঞান, প্রযুক্তি, রোবটিকস, মহাকাশবিজ্ঞান ও উদ্ভাবনে আগ্রহী
উদ্যোগ
ক.বি.ডেস্ক: স্যাটেলাইট প্রযুক্তির উন্নয়ন, ভবিষ্যৎ আর্থ অবজারভেশন স্যাটেলাইট ব্যবস্থা গড়ে তোলা এবং দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্যে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এর মাধ্যমে আর্থ অবজারভেশন স্যাটেলাইট প্রযুক্তি, স্যাটেলাইট ডেটা ও ইমেজ প্রসেসিং, কৃত্রিম বুদ্ধিমত্তা ও মেশিন লার্নিংভিত্তিক