উদ্যোগ

বাংলালিংক গ্রাহকদের জন্য ‘কথা বলা শুক্রবারে ফ্রি’

ক.বি.ডেস্ক: দূরত্ব যেন প্রিয়জনদের সঙ্গে যোগাযোগে বাধা না হয়, সে লক্ষ্যে ‘কথা বলা শুক্রবারে ফ্রি’ নামে নতুন একটি উদ্যোগ নিয়েছে বাংলালিংক। যেকোনও প্রিপেইড বা পোস্টপেইড বাংলালিংক গ্রাহক সাত বা ৩০ দিন মেয়াদি যেকোনও ডেটা প্যাক বা বান্ডেল কিনলে ডেটা ব্যালেন্স থেকে কোনও খরচ ছাড়াই ইমোতে ভয়েস ও ভিডিও কল করতে পারবেন। কেনা ডেটা প্যাক বা বান্ডেলের মেয়াদ থাকা পর্যন্ত প্রতি শুক্রবারে সুবিধা পাওয়া যাবে।

বিদেশে থাকা নিজেদের পরিবারের সদস্যদের সঙ্গে ভয়েস ও ভিডিও কলে কথা বলতে ইমো ব্যবহার করেন বাংলাদেশের অনেক গ্রাহক। এ বিষয়টি বিবেচনায় নিয়ে গ্রাহকদের জন্য বিনামূল্যে ইমো ব্যবহার করার সুযোগ করে দিচ্ছে বাংলালিংক। বাংলাদেশিদের জন্য শুক্রবার শুধু ছুটির দিন নয়, লাখও বাংলাদেশি ও প্রবাসী কর্মীর জন্য বিদেশে থাকা পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রেও শুক্রবার বিশেষ একটি দিন।

‘কথা বলা শুক্রবারে ফ্রি’ অফারের জন্য আলাদা করে কোনও নিবন্ধন করতে হবে না। এর জন্য বাড়তি কোনও খরচও নেই। যেকোনও সাত বা ৩০ দিন মেয়াদি ডেটা প্যাক বা বান্ডেল কিনলে বা নবায়ন করলেই এ সুবিধা পাওয়া যাবে। মাইবিএল অ্যাপ, এমএফএস, ইউএসএসডি কোড বা প্রচলিত রিটেইল চ্যানেলের মাধ্যমে এসব প্যাক কেনা যাবে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *