উদ্যোগ

মার্চেন্টদের জন্য চালু হলো ‘পাঠাও কমার্স’

ক.বি.ডেস্ক: বাংলাদেশের সোশ্যাল কমার্স ইকোসিস্টেম দ্রুতগতিতে বড় হচ্ছে। বর্তমানে প্রায় ২ লাখ মার্চেন্ট এই খাতে ব্যবসা করছেন, যা দেশের মোট ডিজিটাল কমার্সের ৮০ শতাংশেরও বেশি। এই ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে এখন আগের চেয়ে অনেক বেশি অর্ডার, গ্রাহক, সেলস চ্যানেল ও অপারেশনাল টুলস ম্যানেজ করতে হয়। মার্চেন্টরা যাতে সহজে এবং দক্ষতার সঙ্গে বিজনেস পরিচালনা ও বড় করতে পারেন সেজন্য দেশের ডিজিটাল কমার্স প্ল্যাটফর্ম পাঠাও নিয়ে এলো ‘পাঠাও কমার্স’।

‘পাঠাও কমার্স’ একটি অল-ইন-ওয়ান প্ল্যাটফর্ম, যেখানে স্টোরফ্রন্ট, সেলস চ্যানেল, অর্ডার, ইনভেন্টরি, পেমেন্ট, ডেলিভারি ও কাস্টমার কমিউনিকেশন, সবকিছু এক জায়গাতেই পাওয়া যাবে। বর্তমান মার্চেন্টদের তিনটি মূল চাহিদা (ম্যানেজমেন্ট, এফিশিয়েন্সি এবং গ্রোথ)-কে কেন্দ্র করে এটি তৈরি করা হয়েছে। এটি মার্চেন্টদের ম্যানুয়াল কাজ কমিয়ে, দৈনন্দিন অপারেশন সহজ করে এবং ব্যবসাকে বড় করার দিকে মনোযোগ দিতে সাহায্য করে।

এ প্রসঙ্গে পাঠাও-এর সিইও ফাহিম আহমেদ বলেন, “পাঠাও কমার্স-এর মাধ্যমে আমরা কমিটমেন্টের পরিধি ডেলিভারির বাইরেও নিয়ে যাচ্ছি। মার্চেন্টদের একটি সিঙ্গেল প্ল্যাটফর্ম দিচ্ছি, যেখানে তারা স্টোরফ্রন্ট ও অর্ডার থেকে শুরু করে ইনভেন্টরি, সেলস, পেমেন্ট, ডেলিভারি এবং কাস্টমার কমিউনিকেশন, সবকিছু একসঙ্গে ম্যানেজ করতে পারবেন। মার্চেন্টদের পূর্ণ নিয়ন্ত্রণ ও আত্মবিশ্বাস দিচ্ছি, যাতে তারা কাস্টমারদের ওপর মনোযোগ দিতে পারেন, নিজেদের বিজনেসকে ব্র্যান্ড হিসেবে তৈরি করতে পারেন এবং নতুন সুযোগগুলোকে বড় বিজনেসে রূপান্তর করতে পারেন।”

পুরো বিজনেস ম্যানেজ করুন এক প্ল্যাটফর্মেই
মার্চেন্টদের ব্যবসা পরিচালনার প্রয়োজনীয় টুলগুলো এক প্ল্যাটফর্মে নিয়ে এসেছে পাঠাও কমার্স। একটি সিঙ্গেল প্ল্যাটফর্ম থেকেই মার্চেন্টরা প্রোডাক্ট ক্যাটালগ, অর্ডার, পেমেন্ট, ইনভেন্টরি ও ডেলিভারি ম্যানেজ করার পাশাপাশি তৈরি করতে পারবেন প্রফেশনাল অনলাইন স্টোরফ্রন্ট।পাঠাও কমার্স সহজেই শপিফাই, বুকমার্কস ও দারাজের মতো থার্ড-পার্টি সেলস চ্যানেলের সঙ্গে যুক্ত করা যায়। ফলে সেলস, অর্ডার, ইনভেন্টরি ও আয়ের তথ্য স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয় এবং ব্যবসার পুরো চিত্র সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া যায়।

এক ক্লিকেই অর্ডার থেকে ডেলিভারি
অনলাইন ব্যবসায়ীদের অনেক সময় ফেসবুক মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, স্প্রেডশিট ও ডেলিভারি প্ল্যাটফর্মের মধ্যে বারবার কাজ করতে হয়। পাঠাও কমার্সের ইউনিফাইড চ্যাট ইনবক্স এই প্রক্রিয়াকে সহজ করেছে। মেটার অফিশিয়াল ইন্টিগ্রেশনের মাধ্যমে বিভিন্ন যোগাযোগমাধ্যমের কাস্টমার মেসেজ এক জায়গায় পাওয়া যায়। চ্যাটের মধ্যেই অর্ডার হিস্ট্রি দেখা এবং পাঠাওয়ের প্রায় ১ কোটি ইউনিক অ্যাড্রেসের ডেটাবেজনির্ভর এআই সাপোর্টের মাধ্যমে দ্রুত ডেলিভারি তথ্য ইনপুট দেওয়া যায়। চ্যাট উইন্ডো থেকেই ‘ইনস্ট্যান্ট চেকআউট’ লিংক তৈরি করা সম্ভব। কাস্টমার এক ধাপেই অর্ডার ও পেমেন্ট সম্পন্ন করতে পারেন। অর্ডার নিশ্চিত হওয়ার পর পিকআপ এজেন্ট মার্চেন্টের ঠিকানায় পৌঁছে যায় এবং কাস্টমারের কাছে স্বয়ংক্রিয়ভাবে ট্র্যাকিং লিংক পাঠানো হয়।

স্মার্টভাবে ব্যবসা বাড়ানোর সুযোগ
পাঠাও কমার্সে মার্চেন্টরা স্টোরফ্রন্ট কাস্টমাইজ, সেলস ও ইনভেন্টরি ট্র্যাক এবং অ্যানালিটিক্সের মাধ্যমে ব্যবসায়িক সিদ্ধান্ত নিতে পারেন। শিগগিরই মেটা ক্যাটালগ ইন্টিগ্রেশনের মাধ্যমে সরাসরি স্পন্সর্ড ক্যাম্পেইন চালুর সুবিধাও যুক্ত হচ্ছে। পাঠাও পের মাধ্যমে নিরাপদ পেমেন্ট ও ইন্সট্যান্ট পে-আউট, রিয়েল-টাইম ডেলিভারি ট্র্যাকিং এবং কাস্টমার ট্রাস্ট রেটিং মার্চেন্টদের আরও আত্মবিশ্বাসের সঙ্গে বিক্রির সুযোগ দিচ্ছে। ঐতিহাসিক ডেটাভিত্তিক এই ট্রাস্ট রেটিং সোশ্যাল কমার্সে রিটার্নের হার এক অঙ্কে রাখতে সহায়তা করে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

এ ছাড়া মার্চেন্টরা কয়েকটি ক্লিকেই পুরো প্রোডাক্ট ক্যাটালগ ‘পাঠাও শপ’-এ প্রকাশ করতে পারবেন এবং পাঠাওয়ের ইনস্ট্যান্ট ডেলিভারির মাধ্যমে দ্রুত ডেলিভারি সেবা দিতে পারবেন। ব্যবসার বিভিন্ন কাজ অটোমেট করতে পাঠাও কমার্সে সরাসরি এপিআই ইন্টিগ্রেশনের সুবিধাও রয়েছে। বিস্তারিত: commerce.pathao.com

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *