মাইক্রো আরজিবি প্রযুক্তি নিয়ে দেশে স্যামস্যাংয়ের নতুন এইচ সিরিজ টিভি
ক.বি.ডেস্ক: দেশের বাজারে নতুন এইচ সিরিজ টিভি লাইনআপ নিয়ে এসেছে স্যামসাং বাংলাদেশ। মাইক্রো আরজিবি, ওএলইডি এবং মিনি এলইডি ডিসপ্লের পাশাপাশি এই সিরিজের কয়েকটি মডেলে রয়েছে সর্বাধুনিক এআই প্রযুক্তি। উদ্ভাবনের নতুন সংযোজন অত্যাধুনিক এই এইচ-সিরিজ টিভি। এর ফলে বিশ্বের প্রথম আরজিবি প্রযুক্তি সমৃদ্ধ টেলিভিশন এখন বাংলাদেশের ক্রেতাদের হাতের নাগালে।
ক্রেতাদের ভিন্ন ভিন্ন পছন্দের কথা মাথায় রেখে স্যামসাংয়ের নতুন এইচ-সিরিজে রাখা হয়েছে বিভিন্ন ক্যাটাগরির টিভি এবং ডিসপ্লে প্রযুক্তি। এইচ-সিরিজ লাইনআপে রয়েছে প্রিমিয়াম মাইক্রো আরজিবি রেঞ্জ ‘আর৯৫এইচ’। পাশাপাশি রয়েছে ওএলইডি সিরিজ ‘এস৯৫এইচ’ ও ‘এস৮৫এইচ’। এই টিভিগুলোর নিখুঁত কনট্রাস্ট ও আল্ট্রা-ফাস্ট রিফ্রেশ রেট সিনেমা দেখা ও গেমিংয়ে প্রতিটি দৃশ্যকে আরও প্রাণবন্ত করে তোলে।
বাসার ভেতরে স্টেডিয়ামের আবহ তৈরি করতে স্যামসাং এনেছে মিনি এলইডি ‘এম৭০এইচ’ মডেল । এর অসাধারণ ডাইনামিক সাউন্ড প্যাক খেলা দেখার প্রতিটি মুহূর্তকে করে তোলে আরও বেশি রোমাঞ্চকর। প্রতিদিনের টিভি দেখার অভিজ্ঞতায় ক্রিস্টাল ইউএইচডি ‘ইউ৮৫০০এইচ’ এবং ‘ইউ৯০০০এইচ’ এবং এফএইচডি/এইচডি ‘এফ৬০০০এফ’ ‘এফ৫০০০এফ’ সিরিজ নিশ্চিত করে চমৎকার রেজ্যুলেশন।
নতুন এইচ-সিরিজের মূল আকর্ষণ স্যামসাংয়ের মাইক্রো আরজিবি প্রযুক্তি। উন্নত এআই ইঞ্জিন এবং তুষারকণার চেয়েও ক্ষুদ্র লাল, সবুজ ও নীল লাইট চিপের সমন্বয়ে তৈরি হয়েছে এই প্রযুক্তি। ফলে স্ক্রিনে ফুটে ওঠে আরও উজ্জ্বল দৃশ্য, নিখুঁত কনট্রাস্ট ও প্রাণবন্ত রঙ; যা দর্শককে দেয় সিনেমা হলের মত উজ্জ্বল ও বাস্তবসম্মত অভিজ্ঞতা।
পারফরম্যান্সের পাশাপাশি সৌন্দর্যের কথা মাথায় রেখে ডিজাইন করা হয়েছে স্যামসাংয়ের নতুন এই টিভিগুলো। শিল্পকর্মের অনুপ্রেরণায় তৈরি এর সাবলীল ডিজাইন আধুনিক টিভির প্রচলিত ধারণাকে বদলে দেবে। লিভিং রুমের সৌন্দর্য বাড়িয়ে ঘরকে করে তুলবে আরও আকর্ষণীয়। এই টিভিগুলোর প্রযুক্তিগত আপগ্রেড টিভি দেখার অভিজ্ঞতাকে করবে আরও সহজ ও জীবন্ত। এর গ্লেয়ার-ফ্রি স্ক্রিন কোটিং-এর কারণে স্ক্রিনে ঘরের বা বাইরের আলো প্রতিফলিত হয় না। ফলে দিনের যেকোনও সময়ে ঝকঝকে ছবি দেখা যায়।
গেমারদের জন্য এতে যুক্ত করা হয়েছে ১৬৫ হার্টজ রিফ্রেশ রেট। আর এনভিডিয়া জি-সিঙ্ক ও এএমডি ফ্রিসিঙ্ক সাপোর্ট স্ক্রিন টিয়ারিংয়ের ঝামেলা পুরোপুরি দূর করে নিশ্চিত করে সুপার-স্মুথ অ্যাকশন। নির্ধারিত কিছু মডেলে রয়েছে মিনি এলইডি ব্যাকলাইট যা কম শক্তি খরচে দেয় বেশ উজ্জ্বল ছবি। এ ছাড়া, এআই ফুটবল মোড রিয়েল-টাইম এআই বিশ্লেষণের মাধ্যমে ছবির মান স্বয়ংক্রিয়ভাবে ঠিক করে নেয় এবং স্টেডিয়ামের শব্দকে করে তোলে আরও প্রাণবন্ত।





