উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার
ক.বি.ডেস্ক: ডিস্ট্রিবিউশন পার্টনারদের অবদানের স্বীকৃতি জানাতে ‘স্বপ্নের ওমরাহ ২০২৬’ ক্যাম্পেইনের আওতায় তিনজন পার্টনারকে ওমরাহ প্যাকেজ পুরস্কার দিয়েছে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠান উপায়। এর মাধ্যমে বিজয়ীরা পবিত্র ওমরাহ পালনের দীর্ঘদিনের স্বপ্ন পূরণের সুযোগ পেয়েছেন।
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির (ইউসিবি) সহযোগী প্রতিষ্ঠান ইউসিবি ফিনটেক কোম্পানি লিমিটেড পরিচালিত উপায় ২০২৬ সালের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত এ ক্যাম্পেইন আয়োজন করে। দেশের বিভিন্ন প্রান্তে ডিজিটাল আর্থিক সেবা পৌঁছে দিতে ডিস্ট্রিবিউশন পার্টনারদের পরিশ্রম, আন্তরিকতা ও অবদানের স্বীকৃতি দিতেই এ উদ্যোগ নেয়া হয়।
‘স্বপ্নের ওমরাহ ২০২৬’ ক্যাম্পেইনে বিজয়ী বগুড়া ও যশোরের তিন পার্টনার, পুরস্কার হিসেবে পেয়েছেন ওমরাহ প্যাকেজ। ক্যাম্পেইনে বিজয়ী তিনজন হলেন বগুড়ার মো. আবু সেলিম রেজা ও মো. আবু মুসা এবং যশোরের মো. তানবীর হাসান। সম্প্রতি রাজধানীতে উপায়ের করপোরেট কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ীদের সংবর্ধনা দেয়া হয়।
উপায় জানিয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে গ্রাহকদের কাছে ডিজিটাল আর্থিক সেবা পৌঁছে দিতে ডিস্ট্রিবিউশন পার্টনাররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাঁদের নিরলস প্রচেষ্টা ও সহযোগিতার স্বীকৃতি হিসেবে ‘স্বপ্নের ওমরাহ ২০২৬’ ক্যাম্পেইনের আয়োজন করা হয়। এর মাধ্যমে কাজের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি পার্টনারদের ব্যক্তিগত জীবনের একটি গুরুত্বপূর্ণ স্বপ্ন পূরণের সুযোগ তৈরি হয়েছে।
প্রতিষ্ঠানটি আরও জানায়, ব্যবসায়িক অগ্রযাত্রায় ডিস্ট্রিবিউশন পার্টনারদের গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে বিবেচনা করে উপায়। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগের মাধ্যমে তাঁদের অবদানের স্বীকৃতি দেওয়া এবং পারস্পরিক আস্থা ও সহযোগিতার সম্পর্ক আরও জোরদার করতে চায় প্রতিষ্ঠানটি।





