দারাজ ১১.১১ সেলে আইফোন ১৮ প্রো ম্যাক্সসহ আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ
হট ডিল, ব্র্যান্ড রাশ আওয়ার, ফ্রি ডেলিভারি ও পেমেন্টে বিশেষ ছাড়ের পাশাপাশি থাকছে আইফোন ১৮ প্রো ম্যাক্স সহ আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ।
ক.বি.ডেস্ক: বছরের সবচেয়ে বড় কেনাকাটার আয়োজন ‘১১.১১- দ্য বিগেস্ট সেল অব দ্য ইয়ার’ নিয়ে ফিরছে দারাজ বাংলাদেশ। আগামী ১০ নভেম্বর রাত ৮টায় শুরু হয়ে ক্যাম্পেইনটি চলবে ২১ নভেম্বর ২০২৬ পর্যন্ত। এবারের আয়োজনে বিভিন্ন পণ্যে সর্বোচ্চ ৮০ শতাংশ ছাড়, বিশেষ ডিল, ফ্রি ডেলিভারি ও আকর্ষণীয় পুরস্কারের সুযোগ থাকছে।
ক্যাম্পেইনে ফ্ল্যাশ সেলে ৮০ শতাংশ, হট ডিলে ৭৫ শতাংশ এবং ক্লিয়ারেন্স সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাবে। পাশাপাশি মেগা ডিলে বিশেষ মূল্য, নির্ধারিত পেমেন্টে ২০ শতাংশ পর্যন্ত ছাড় এবং নির্বাচিত পণ্যে ফ্রি ডেলিভারি থাকছে। উদ্বোধনী দিনে ছয় থেকে সাত ঘণ্টার ব্র্যান্ড রাশ আওয়ারে শীর্ষস্থানীয় ব্র্যান্ডের পণ্যে মিলবে বিশেষ ছাড়।
এবারের ‘১১.১১ জ্যাকপট’-এর প্রথম পুরস্কার হিসেবে থাকছে মাস্টারকার্ডের সৌজন্যে আইফোন ১৮ প্রো ম্যাক্স (২৫৬ জিবি)। এ ছাড়া ওয়ালটনের ১৫৭ লিটারের রেফ্রিজারেটর ও মিনিস্টারের ৩২ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি জেতার সুযোগ রয়েছে। ‘অ্যাড টু কার্ট অ্যান্ড উইন’ প্রতিযোগিতায় থাকছে ওয়ালটনের ওয়াশিং মেশিন, বেগাসো হাইল্যান্ডের বাইসাইকেল ও হায়ারের ওয়াটার হিটার।
মূল ক্যাম্পেইনের আগে ১০ নভেম্বর সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত দারাজ বাংলাদেশের ফেসবুক পেজে ‘স্পিন দ্য হুইল’ আয়োজন অনুষ্ঠিত হবে। পুরো ক্যাম্পেইনে মিলবে সারপ্রাইজ ফ্ল্যাশ ভাউচার। দারাজ চয়েসে তিনটি পণ্য কিনলে ফ্রি ডেলিভারি এবং পাঁচটি কিনলে একটি পণ্য উপহারসহ ফ্রি ডেলিভারির সুবিধা থাকছে।
এবার ১৮টিরও বেশি ব্যাংক, কার্ড স্কিম ও মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারত্ব করেছে দারাজ। বিকাশ, নগদ, মাস্টারকার্ড, ইউনিয়নপে এবং বিভিন্ন ব্যাংকের নির্ধারিত পেমেন্টে ২০ শতাংশ পর্যন্ত ছাড় ও ক্যাশব্যাক পাওয়া যাবে। পাশাপাশি যোগ্য গ্রাহকদের জন্য সর্বোচ্চ ছয় মাসের শূন্য শতাংশ সুদে কিস্তিতে কেনাকাটার সুযোগ রয়েছে। ইবিএল জিপ ও এনআরবি ব্যাংকের ক্রেডিট কার্ডেও থাকছে বিশেষ ক্যাশব্যাক। গ্রাহকরা দারাজের ১১.১১ ক্যাম্পেইন পেজ অথবা অ্যাপের মাধ্যমে অফারগুলো উপভোগ করতে পারবেন।





