২০২৭ তাইওয়ান এক্সিলেন্স অ্যাওয়ার্ড জিতল টিমগ্রুপের ৫ উদ্ভাবনী পণ্য
ক.বি.ডেস্ক: গেমিং, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), পেশাদার কনটেন্ট তৈরি ও শিল্পকারখানার প্রযুক্তিতে উদ্ভাবনের স্বীকৃতি হিসেবে ২০২৭ সালের ৩৫তম তাইওয়ান এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেয়েছে টিমগ্রুপ। প্রতিষ্ঠানটির তিনটি ব্র্যান্ড টি-ফোর্স, টি-ক্রিয়েট ও টিমগ্রুপ ইন্ডাস্ট্রিয়ালের মোট পাঁচটি পণ্য এ পুরস্কার অর্জন করেছে।
পুরস্কারপ্রাপ্ত পণ্যগুলো হলো টি-ফোর্স জেড৫৪ই কার্বন স্টাইল এম.২ পিসিআইই ৫.০ এসএসডি, টি-ফোর্স এম৪০০ আরজিবি ইউএসবি৪ এক্সটার্নাল এসএসডি, টি-ক্রিয়েট এক্সপার্ট এআই সিকিউডিআইএমএম ডিডিআর৫ ডেস্কটপ মেমোরি, টি-ক্রিয়েট এক্সপার্ট পি৩৩ ই-ইঙ্ক এক্সটার্নাল এসএসডি এবং টিমগ্রুপ ইন্ডাস্ট্রিয়াল এক্সট্রিম এজ এআই এলপিসিএএমএম২ মেমোরি।
টি-ফোর্স ব্র্যান্ডের ১০ বছর পূর্তি উপলক্ষে পুরস্কার পাওয়া দুটি পণ্যে কার্বন ফাইবারের আদলে রেসিং কার অনুপ্রাণিত নকশা ব্যবহার করা হয়েছে। জেড৫৪ই এসএসডিতে রয়েছে টিএসএমসির ৬ ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি নিয়ন্ত্রক চিপ এবং ডিআরএএমবিহীন স্থাপত্য। এটি সর্বোচ্চ ১৪ হাজার ৯০০ মেগাবাইট/সেকেন্ড গতিতে তথ্য পড়তে পারে। বিদ্যুৎ খরচ মাত্র ৪.৭৫ ওয়াট। এতে তাপ নিয়ন্ত্রণে উচ্চ তাপ পরিবাহিতাসম্পন্ন অ্যালুমিনিয়াম সংকর ধাতুর হিটসিঙ্ক রয়েছে।
অন্যদিকে, এম৪০০ আরজিবি ইউএসবি৪ এসএসডিতে সর্বোচ্চ ৪ হাজার মেগাবাইট/সেকেন্ড গতিতে তথ্য পড়া এবং ৩ হাজার ৫০০ মেগাবাইট/সেকেন্ড গতিতে লেখার সুবিধা রয়েছে। সিএনসি প্রযুক্তিতে তৈরি অ্যালুমিনিয়ামের কাঠামোয় কার্বন ফাইবারের নকশা ও আরজিবি আলোকসজ্জা যুক্ত করা হয়েছে। ১৬৪ গ্রাম ওজনের এই এসএসডিতে সর্বোচ্চ ৪ টেরাবাইট তথ্য সংরক্ষণ করা যাবে।
টি-ক্রিয়েটের এক্সপার্ট এআই সিকিউডিআইএমএম ডিডিআর৫ মেমোরিতে রয়েছে ফোর-র্যাঙ্ক স্থাপত্য। প্রতিটি মডিউলে ১২৮ গিগাবাইট এবং দুটি স্লটে সর্বোচ্চ ২৫৬ গিগাবাইট মেমোরি ব্যবহারের সুবিধা রয়েছে। ১.১ ভোল্ট বিদ্যুৎচাপে এর তথ্য স্থানান্তর গতি সর্বোচ্চ ৮ হাজার এমটি/সেকেন্ড। পেটেন্ট করা চিপ যাচাই প্রযুক্তি ও বিশেষ তাপ অপসারণব্যবস্থা দীর্ঘ সময়ের ভারী কাজেও স্থিতিশীলতা নিশ্চিত করে। বড় ভাষা মডেল পরিচালনা, ৪কে ও ৮কে ভিডিও সম্পাদনা এবং ত্রিমাত্রিক ছবি তৈরিতে এটি উপযোগী।
একই ব্র্যান্ডের এক্সপার্ট পি৩৩ ই-ইঙ্ক এসএসডিতে রয়েছে বিশেষ ই-ইঙ্ক পর্দা। এতে অবশিষ্ট ধারণক্ষমতা ও ড্রাইভের অবস্থা দেখা যায়। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হলেও পর্দার তথ্য অক্ষুণ্ন থাকে। ব্যবহারকারীরা ড্রাইভের নাম, ফাইলের পরিচিতি ও প্রদর্শিত ছবি পরিবর্তন করতে পারবেন।
শিল্পকারখানার কমপিউটার ও এজ এআই যন্ত্রের জন্য তৈরি এক্সট্রিম এজ এআই এলপিসিএএমএম২ মেমোরিতে ব্যবহার করা হয়েছে এলপিডিডিআর৫এক্স ক্যাম২ স্থাপত্য। স্ক্রু-যুক্ত সংযোগব্যবস্থা মাদারবোর্ডের সঙ্গে দৃঢ় সংযুক্তি ও কম্পন প্রতিরোধে সহায়তা করে। এতে ব্যবহৃত পেটেন্ট করা গ্রাফিন হিটসিঙ্কের পুরুত্ব ১ মিলিমিটারেরও কম।
টিমগ্রুপের মতে, পাঁচটি পণ্যের এই স্বীকৃতি উচ্চগতির তথ্য সংরক্ষণ, মেমোরির ধারণক্ষমতা, স্মার্ট পর্দা ও শিল্পক্ষেত্রের এআই প্রযুক্তিতে প্রতিষ্ঠানটির গবেষণা ও উদ্ভাবনী সক্ষমতার প্রতিফলন।





