আনুষাঙ্গিক প্রযুক্রির পণ্য

স্মার্ট টেকনোলজিসের হাত ধরে বাংলাদেশে হাই ফিউচারের লাইফস্টাইল ও স্মার্ট গ্যাজেট

ক.বি.ডেস্ক: বাংলাদেশের প্রযুক্তি পণ্যের বাজারে বিশ্বখ্যাত প্রযুক্তি ব্র্যান্ড হাই ফিউচার-এর অনুমোদিত পরিবেশক হিসেবে লাইফস্টাইল ও স্মার্ট গ্যাজেট পণ্য বাজারজাত করছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। হাই ফিউচার-এর পণ্য তালিকায় রয়েছে উন্নত সাউন্ড কোয়ালিটির পোর্টেবল স্পিকার, আধুনিক নকশা ও ফ্ল্যাগশিপ ফিচারসমৃদ্ধ স্মার্টওয়াচ এবং ট্রু ওয়্যারলেস স্টেরিও ইয়ারফোন বা এয়ারবাড এবং হেডফোন সহ আরও বেশ কয়েকটি ক্যাটাগরির স্মার্ট গ্যাজেট।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সিকাল্ব রিসোর্টে আয়োজিত ‘ফিউচার কানেক্ট গ্র্যান্ড লঞ্চিং’ শীর্ষক অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশে হাই ফিউচার-এর পণ্যসমুহ উন্মোচন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন শেনজেন ফিউচার অ্যাকসেস টেকনোলজির সিইও লেভিন লিউ, সেলস ম্যানেজার অ্যালিস; স্মার্ট টেকনোলজিসের ডিস্ট্রিবিউশন বিজনেস ডিরেক্টর জাফর আহমেদ, চ্যানেল বিজনেস ডিরেক্টর মুজাহিদ আলবেরুনী সুজন, হাই ফিউচার বিভাগের প্রধান সাইফুল ইসলাম। ভার্চুয়ালি উপস্থিত ছিলেন স্মার্ট টেকনোলজিসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম। অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা ডিলার, রিসেলার ও ব্যবসায়িক পার্টনারবৃন্দ উপস্থিত ছিলেন।

মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, “হাই ফিউচার বিশ্বের জনপ্রিয় প্রযুক্তি ও লাইফস্টাইল ব্র্যান্ডগুলোর একটি। হাই ফিউচার আধুনিক প্রযুক্তি, আইওটি ডিভাইস এবং স্টাইলিশ লাইফস্টাইল পণ্য নিয়ে কাজ করছে। স্মার্টওয়াচ, এয়ারবাড, স্পিকার সহ বিভিন্ন ধরনের পণ্যের মাধ্যমে তারা গ্রাহকদের আধুনিক জীবনযাত্রার সঙ্গে প্রযুক্তির সমন্বয় ঘটাচ্ছে।”

জাফর আহমেদ বলেন, “স্মার্ট টেকনোলজিস প্রায় ২৮ বছর ধরে দেশের প্রযুক্তি খাতে ব্যবসা করছে। বর্তমানে ১০০টিরও বেশি আন্তর্জাতিক ব্র্যান্ডের অনুমোদিত পরিবেশক হিসেবে কাজ করছি। দেশের ৬৪ জেলায় বিস্তৃত নেটওয়ার্কের মাধ্যমে প্রায় ৫ হাজার ব্যবসায়িক অংশীদারের সঙ্গে আমরা কাজ করছি।”

মুজাহিদ আলবেরুনী সুজন বলেন, “নতুন কোনও ব্র্যান্ড বাজারে আনার আগে আমাদের নিজস্ব টিম পণ্য ও ব্র্যান্ড সম্পর্কে বিস্তারিত বিশ্লেষণ করে এবং গুণগত মান যাচাই করে। লাইফস্টাইল ও গ্যাজেট পণ্যের ক্ষেত্রে একটি বিশ্বস্ত ও মানসম্পন্ন ব্র্যান্ড হলো হাই ফিউচার। ব্র্যান্ডটির অডিও পণ্যের সাউন্ড কোয়ালিটি, স্মার্টওয়াচের আধুনিক ডিজাইন ও ফিচার আমাদের কাছে আশাব্যঞ্জক মনে হয়েছে। এসব পণ্য বাংলাদেশের গ্রাহক ও ব্যবসায়িক অংশীদারদের প্রত্যাশা পূরণ করতে সক্ষম হবে।”

সাইফুল ইসলাম বলেন, “প্রায় ছয় মাস আগে হাই ফিউচারের কারখানা ও কার্যালয় পরিদর্শনের সময় ব্র্যান্ডটির পণ্য ও সক্ষমতা সম্পর্কে আমাদের মধ্যে যে উচ্ছ্বাস ও আত্মবিশ্বাস তৈরি হয়েছিল, আজ দেশব্যাপী আমাদের পুনর্বিক্রেতা ও ব্যবসায়িক অংশীদারদের অংশগ্রহণের মাধ্যমে তা আরও দৃঢ় হয়েছে। এই আয়োজনে অংশ নেয়া ব্যবসায়িক অংশীদাররা হাই ফিউচারের পণ্যের ডিজাইন, বিল্ড কোয়ালিটি এবং সাউন্ড কোয়ালিটি সরাসরি পরখ করার সুযোগ পেয়েছেন। বাংলাদেশের সাধারণ গ্রাহকরাও পণ্যগুলো ব্যবহারের পর ইতিবাচক অভিজ্ঞতা পাবেন।”

২০১৬ সালে যাত্রা করা হাই ফিউচার ২০১৮ সাল থেকে বিশ্ববাজারে ব্র্যান্ডটির পণ্য বাজারজাতকরণে আরও জোর দেয়। বর্তমানে বিশ্বের ৯০টিরও বেশি দেশে হাই ফিউচার-এর পণ্য পাওয়া যাচ্ছে। ইউরোপের বাজারে ব্র্যান্ডটির উল্লেখযোগ্য উপস্থিতি রয়েছে। পাশাপাশি জাপান, থাইল্যান্ড, ভিয়েতনাম ও মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন আন্তর্জাতিক বাজারেও হাই ফিউচার-এর পণ্য বিক্রি হচ্ছে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *