‘পূজার ফেস্ট, শাওমি’তে বেস্ট’ ক্যাম্পেইনে কার্ডবিহীন কিস্তিতে স্মার্টফোন কেনার সুযোগ
ক.বি.ডেস্ক: শাওমি ‘পূজার ফেস্ট, শাওমি’তে বেস্ট’ স্লোগানে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বিশেষ পূজা ক্যাম্পেইন নিয়ে এসেছে। এই ক্যাম্পেইনের মাধ্যমে ক্রেতারা নির্ধারিত শাওমি ফোনে বাড়তি খরচ ছাড়াই কার্ডবিহীন কিস্তি সুবিধা উপভোগ করতে পারবেন। সহজ পেমেন্ট সুবিধা, ক্যাশব্যাক ও ফ্রি উপহারের সমন্বয়ে শাওমির পূজা ক্যাম্পেইন স্মার্টফোন কেনাকাটায় নতুন মাত্রা যোগ করবে।
উৎসবের মৌসুমে এই ক্যাম্পেইনে নির্ধারিত কিছু শাওমি স্মার্টফোনে আকর্ষণীয় অফারের পাশাপাশি, বাড়তি খরচ ছাড়াই কার্ডবিহীন কিস্তি সুবিধা নিয়ে আসা হয়েছে। এর মাধ্যমে বাড়তি ইন্টারেস্টের চাপ ছাড়াই ক্রেতারা তাদের পছন্দের স্মার্টফোন কিনতে পারবেন, যা তাদের পূজার কেনাকাটা আরও স্বাচ্ছ্যন্দময় করে তুলবে।
পূজার উদ্দীপনা আরও বাড়াতে নোট সিরিজের নতুন রেডমি নোট ১৭ ফাইভজি নিয়ে এসেছে শাওমি। এতে স্ন্যাপড্রাগন ৪ জেন ৫ চিপসেট, ৭৭০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ও ৪৫ ওয়াট টার্বো চার্জিং ব্যবহার করা হয়েছে। স্মার্টফোনটিতে কর্নিং গরিলা গ্লাস ৭আই প্রোটেকশন সহ ৬.৯৯ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। রেডমি নোট ১৭ ফাইভজি একটি স্টোরেজ ভ্যারিয়েন্টে (৮ জিবি + ২৫৬ জিবি) পাওয়া যাচ্ছে, যার মূল্য ৪২,৯৯৯ টাকা মাত্র।
এই ক্যাম্পেইনের আওতায়, রেডমি নোট ১৭ প্রো সিরিজ কেনার মাধ্যমে ক্রেতারা কার্ডলেস ইএমআই সুবিধার পাশাপাশি, ১০,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক সুবিধা পাবেন। এ ছাড়াও আকর্ষণীয় পুরস্কারসহ রেডমি হেডফোন নিও, রেডমি বাডস ৮ লাইট ও ব্যাগ বান্ডেল (ট্রাভেল ব্যাগ + থার্মাল ফ্লাস্ক) উপভোগ করতে পারবেন। ৭৫% ডাউন পেমেন্টে কোনও বাড়তি খরচ ছাড়াই বাকি ২৫% টাকা কিস্তিতে পরিশোধ করে রেডমি নোট ১৭ ৫জি (৮ জিবি + ২৫৬ জিবি) কিনতে পারবেন। এর সঙ্গে থাকছে একটি রেডমি বাডস ৬ প্লে সম্পূর্ণ ফ্রি।
রেডমি নোট ১৭ (৮ জিবি + ২৫৬ জিবি), রেডমি নোট ১৭ (৬ জিবি + ১২৮ জিবি) এবং রেডমি এ৭ (৩ জিবি + ৬৪ জিবি) স্মার্টফোনগুলো কেনার ক্ষেত্রেও ৭৫% ডাউন পেমেন্ট দিয়ে বাকি ২৫% টাকা কোনও অতিরিক্ত খরচ ছাড়াই ৩ থেকে ৪ মাসের কিস্তিতে পরিশোধের সুযোগ থাকছে। পূজা উপলক্ষে যারা স্মার্টফোন আপগ্রেড করার পরিকল্পনা করছেন, তাদের জন্য এই বিশেষ অফারটি হতে পারে আকর্ষণীয় একটি সুযোগ। শাওমি ১৭টি ও রেডমি নোট ১৫ প্রো প্লাস ফাইভজিতে থাকছে একটি ফ্রি রেডমি বাডস ৬ প্লে। বিস্তারিত: www.mi.com/bd/





