আইপি৬৮/৬৯ ও এআই ফিচারে নতুন টেকনো স্পার্ক ৫০সি, থাকছে আন্ডারওয়াটার ফটোগ্রাফি
ক.বি.ডেস্ক: টেকনো নিয়ে এসেছে ডিউরেবল ডিজাইন, স্মুথ পারফরম্যান্স এবং দীর্ঘসময় ব্যবহারের উপযোগী নির্ভরযোগ্য ব্যাটারি সমন্বয়ে টেকনো স্পার্ক ৫০সি স্মার্টফোন। দৈনন্দিন ব্যবহারের প্রয়োজনকে প্রাধান্য দিয়ে তৈরি নতুন এই ফোনে বিনোদনের অভিজ্ঞতাকে আরও উপভোগ্য করতে যুক্ত করা হয়েছে আকর্ষণীয় সব ফিচার। আর দৈনন্দিন বিভিন্ন কাজকে আরও সহজ ও কার্যকর করতে রয়েছে স্মার্ট এআই ফিচার।
টেকনো স্পার্ক ৫০সি-তে রয়েছে ৬.৭৮-ইঞ্চি ১২০ হার্টজ স্মুথ ডিসপ্লে, যা সোশ্যাল মিডিয়া, ভিডিও, গেমিং এবং মাল্টিটাস্কিংয়ের জন্য ফ্লুইড স্ক্রোলিং ও রেসপন্সিভ ভিউয়িং অভিজ্ঞতা প্রদান করে। ডিভাইসটি মিডিয়াটেক হেলিও জি৮১ প্রসেসর ব্যবহার করা হয়েছে, যা মাল্টিটাস্কিং এবং ডেইলি ব্যবহারে স্মুথ অভিজ্ঞতা প্রদান করে।
স্মার্টফোনটির অন্যতম প্রধান আকর্ষণ হলো এর ডিউরাবিলিটি। আইপি৬৮ এবং আইপি৬৯ ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্স, ভেজা হাত কিংবা ভারী বৃষ্টির মতো পরিস্থিতিতেও ফোনটি সহজে ব্যবহার করা যায়। এর সঙ্গে আন্ডারওয়াটার ফটোগ্রাফি ফিচার যোগ করায় পানির নিচেও বিশেষ মুহূর্ত ক্যামেরাবন্দি করার সুযোগ থাকছে, যা অ্যাডভেঞ্চার, ট্রাভেল কিংবা পুলসাইড মুহূর্তের ফটোগ্রাফিতে যোগ করবে নতুন অভিজ্ঞতা। এ ছাড়া রয়েছে এসজিএস ৫-স্টার ড্রপ রেজিস্ট্যান্স। ১.৭ মিটার পর্যন্ত উচ্চতা থেকে পড়ে যাওয়ার মতো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতেও ডিভাইসটিকে সুরক্ষিত রাখবে।
দীর্ঘস্থায়ী ব্যবহারের জন্য টেকনো স্পার্ক ৫০সি-তে রয়েছে একটি ৫২০০ মিলি অ্যাম্পিয়ারের মেগা ব্যাটারি। সিগন্যাল এনহ্যান্সমেন্ট সেন্সর সহ ফ্রিলিংক ২.০-এর মাধ্যমে কানেক্টিভিটিও আরও উন্নত করা হয়েছে। এর ৩০০% আল্ট্রা ভলিউম এবং স্টেরিও ডুয়াল স্পিকার ভিডিও, গান, কল এবং গেমিংয়ের জন্য লাউড ও এট্রাক্টিভ অডিও দিয়ে থাকে। এতে থাকা বিল্ট-ইন ইনফ্রারেড রিমোট কন্ট্রোলের মাধ্যমে ব্যবহারকারীরা সরাসরি স্মার্টফোন থেকে হোম অ্যাপ্লায়েন্সগুলো সুবিধাজনকভাবে কন্ট্রোল করতে পারেন।
ফটোগ্রাফির জন্য, টেকনো স্পার্ক ৫০সি-তে রয়েছে ডুয়াল ফ্ল্যাশ সহ একটি ১৩ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এতে একটি সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, অ্যান্ড্রয়েড ১৬ সহ রয়েছে টেকনোর বেশ কিছু এআই ফিচার। কলের সময় অপ্রয়োজনীয় শব্দ কমাতে এআই কল নয়েজ ক্যান্সেলেশন; ছবি তোলার জন্য এআই ইমেজিং; স্বাস্থ্য সম্পর্কিত তথ্য ও পরামর্শের জন্য হেলথ অ্যাসিস্ট্যান্স। আস্ক এলা, এআই রাইটিং এবং হাই ট্রান্সলেটের মতো ফিচারগুলো যোগাযোগ, লেখালেখি ও অনুবাদের কাজকে আরও সহজ ও কার্যকর করে।
টেকনো স্পার্ক ৫০সি পাওয়া যাবে দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে। উভয় ভ্যারিয়েন্টেই রয়েছে ৪জিবি র্যাম, যা ৮ জিবি এক্সটেন্ডেড র্যামের মাধ্যমে সর্বোচ্চ ১২জিবি পর্যন্ত ব্যবহার করা যাবে। এর মধ্যে ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটির মূল্য ২১,৯৯৯ টাকা (ভ্যাট প্রযোজ্য) এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটির মূল্য ২৩,৯৯৯ টাকা (ভ্যাট প্রযোজ্য)।





