অ্যাপস মোবাইল

হোম অফিস ও অনলাইন শিক্ষার জন্য বাংলালিংকের ‘হোম কানেক্টিভিটি’

ক.বি.ডেস্ক: বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাস চালু করেছে সরকার। এর পাশাপাশি পেশাজীবীদের মধ্যে ‘ওয়ার্ক ফ্রম হোম’ বা ঘরে বসে কাজ করার প্রবণতাও দ্রুত বাড়ছে। এই পরিবর্তিত বাস্তবতায় নির্ভরযোগ্য ইন্টারনেট সংযোগ এখন আগের যেকোনও সময়ের তুলনায় বেশি জরুরি হয়ে ওঠেছে। এই প্রয়োজনের কথা বিবেচনায় নিয়ে ‘হোম কানেক্টিভিটি’ প্যাক চালু করেছে বাংলালিংক।

‘ওয়ার্ক ফ্রম হোম’ করা পেশাজীবী ও অনলাইন ক্লাসে যুক্ত শিক্ষার্থীদের জন্য তৈরি এ প্যাকটি দেশে প্রথম অ্যাপভিত্তিক ডেটা বান্ডল। নিজ পেশা, অনলাইন ক্লাস কিংবা অন্যান্য বিভিন্ন প্রয়োজনে যাদের নিয়মিত বিভিন্ন ভিডিও কনফারেন্সিং অ্যাপ ব্যবহার করতে হয় তাঁদের প্রয়োজন বিবেচনায় প্যাকটিকে সাজানো হয়েছে। ফলে ক্লাস বা মিটিংয়ের পাশাপাশি অনলাইন অন্য যেকোন কাজও নির্বিঘ্নে করা যাবে।

৩০ দিন মেয়াদি এই প্যাকের মূল্য ৩৪৮ টাকা। এতে মোট ৩৬ জিবি ডেটা পাওয়া যাবে। এর মধ্যে ৩০ জিবি ডেটা নির্দিষ্ট করে রাখা হয়েছে মাইক্রোসফট টিমস, জুম, গুগল মিট ও গুগল ক্লাসরুম এর মতো প্ল্যাটফর্মগুলো ব্যবহারের জন্য। ৬ জিবি ডেটা যেমন ব্রাউজিং, ভিডিও দেখা বা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার সহ অনলাইনের অন্য যেকোন কাজে ব্যবহার করা যাবে।

প্রিপেইড ও বিটুসি পোস্টপেইড দুই ধরনের গ্রাহকেরাই এ প্যাকের সুবিধা নিতে পারবেন। রিটেইল আউটলেটের পাশাপাশি বিকাশ, নগদ, রকেট, উপায়, মাইবিএল অ্যাপ কিংবা ১২১৩৪৮# ডায়াল করে প্যাকটি কেনা যাবে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *