মোবাইল স্মার্টফোন

৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারিতে আসছে রিয়েলমি সি১০০

ক.বি.ডেস্ক: আগামী ৮ অক্টোবর রিয়েলমি বাংলাদেশে নতুন সি-সিরিজ স্মার্টফোন সি১০০ নিয়ে আসছে। নুতন এই স্মার্টফোনে দীর্ঘস্থায়ী পাওয়ার, টেকসই ডিউরেবিলিটি, ওয়াটার রেজিজট্যান্স ও স্মুথ পারফরম্যান্স নিশ্চিত করা হয়েছে; যা তাদের প্রতিদিনের কাজের সঙ্গে তালমিলিয়ে চলতে সক্ষম হবে। ব্যবহারকারীদের প্রতিদিনের ব্যাটারি নিশ্চয়তা দিতে সুবিশাল ৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারি সহ ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং ও ৭ বছরের ব্যাটারি হেলথ নিশ্চিত করছে।

রিয়েলমি সি১০০ সারাদিন ব্যবহারের পরও একইরকম সচল থাকতে সক্ষম। একবার পূর্ণ চার্জে ডিভাইসটি ১.৭ দিন চলার পাশাপাশি, ১১ ঘণ্টার বেশি অনলাইন গেমিং (ফ্রি ফায়ার, মোবাইল লিজেন্ডস ব্যাং ব্যাং), ২৪ ঘণ্টার বেশি অনলাইন স্ট্রিমিং, ২০ ঘণ্টার বেশি অনলাইন নেভিগেশন ও ৪০ ঘণ্টার বেশি সময় ধরে কাজ করতে সক্ষম; যার মাধ্যমে ব্যবহারকারীরা ঘন ঘন ব্যাটারি চার্জ করা ছাড়াই সারাদিন কানেকটেড থাকতে পারবেন।

প্রতিদিনের অপ্রত্যাশিত প্রতিকূলতা মোকাবিলা করতে আর্মরশেল গ্লাস ব্যবহার করা হয়েছে। বাড়তি ডিউরেবিলিটি নিশ্চিত করতে রয়েছে একটি শক্তিশালী প্রোটেক্টিভ লেয়ার, যা প্রতিদিন অনাকাঙ্ক্ষিতভাবে পড়ে যাওয়া থেকে ফোনটিকে সুরক্ষা দিবে। ছোটখাটো স্ক্র্যাচ থেকে ডিসপ্লে সুরক্ষিত ও পরিচ্ছন্ন রাখতে এতে হার্ড গ্লাস সারফেস ব্যবহার করা হয়েছে। এতে আইপি৬৯-প্রো ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিজট্যান্স সহ মিলিটারি-গ্রেড শক রেজিজট্যান্স প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।

সুবিশাল ব্যাটারি, দীর্ঘমেয়াদী ব্যাটারি হেলথ, ডিউরেবিলিটি, ওয়াটার রেজিজট্যান্স ও স্মুথ পারফরম্যান্সের সমন্বয়ে রিয়েলমি সি১০০ তরুণ ব্যবহারকারীদের জন্য একটি অল-রাউন্ড স্মার্টফোন হতে যাচ্ছে। দীর্ঘসময় ধরে পড়াশোনা ও অনলাইন ক্লাস করা থেকে শুরু করে, গেমিং, স্ট্রিমিং, নেভিগেশন ও স্মুথ পারফরম্যান্সের সমন্বয়ে আসন্ন এই স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য নির্ভরযোগ্য সঙ্গী হয়ে ওঠবে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *