রিয়েলমি সি১০০আই, এক চার্জেই চলবে টানা তিনদিন
ক.বি.ডেস্ক: নিরবচ্ছিন্ন পাওয়ার ও প্রতিদিন নির্ভরযোগ্য পারফরম্যান্স চান এমন ব্যবহারকারীদের জন্য রিয়েলমি নিয়ে এসেছে ‘সি১০০আই’ স্মার্টফোন। ‘ব্যাটারি চ্যাম্পিয়ন’ হিসেবে এতে ৭,০০০ মিলিঅ্যাম্পিয়ারের সুবিশাল টাইটান ব্যটারি ব্যবহার করা হয়েছে, যেখানে একবার পূর্ণ চার্জে ডিভাইসিটি তিনদিন পর্যন্ত চলতে সক্ষম।
ডিভাইসটিতে ব্যবহার করা ১২০ হার্টজ আলট্রা-স্মুথ ডিসপ্লে, যা ৮ ঘণ্টা পর্যন্ত স্মুথ গেমিং করা সম্ভব। একইসঙ্গে, এতে ৯৬.৪ ঘন্টা মিউজিক প্লেব্যাক ও ২১ ঘণ্টা পর্যন্ত ইউটিউব স্ট্রিমিং করা সম্ভব। দীর্ঘমেয়াদ ও নির্ভরযোগ্য করে তুলতে এতে ১,৬০০-এরও বেশি চার্জ সাইকেলের পাশাপাশি, ৬ বছরের ব্যাটারি লাইফস্প্যান নিশ্চিত করা হয়েছে। স্বাচ্ছন্দ্য নিশ্চিতে এতে রিভার্স চার্জিং সুবিধাও রয়েছে।
ডিভাইসটি মাত্র ৮.৩৮ মিলিমিটার স্লিম যার ওজন মাত্র ২০৮ গ্রাম, যা এই সেগমেন্টের সবচেয়ে পাতলা ৭,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি স্মার্টফোন। ডিভাইসটিতে ৬.৮ ইঞ্চি এইচডি+ ডিসপ্লের পাশাপাশি, ১২০ হার্টজ রিফ্রেশ রেট রয়েছে। রিফাইন্ড লুক নিশ্চিত করতে এতে ফ্ল্যাগশিপ রাউন্ডেড কর্নার রাখা হয়েছে। এতে ক্লিয়ার স্পিকারের সঙ্গে ৩০০% পর্যন্ত আলট্রা ভলিউম ব্যবহার করা হয়েছে।
ডিভাইসটিতে ১২ জিবি পর্যন্ত ডাইনামিক র্যাম, অ্যান্ড্রয়েড ১৬-নির্ভর রিয়েলমি ইউআই (ইউজার ইন্টারফেস) ও ৪৮ মাসের ফ্লুয়েন্সি ব্যবহার করা হয়েছে। প্রতিদিনের চ্যালেঞ্জ মোকাবিলায় এতে আর্মরশেল প্রোটেকশন ও আইপি৬৪ ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিজট্যান্স ব্যবহার করা হয়েছে। এর নেক্সট এআই ফিচার ইন্টারেকশন আরও বেশি স্মার্ট করার পাশাপাশি, অভিজ্ঞতাও সমৃদ্ধ করবে।
ডিভাইসটি ডন পার্পল ও ডাস্ক গ্রে’র মতো দুইটি রঙে পাওয়া যাচ্ছে। দুইটি ভ্যারিয়েন্টে নিয়ে আসা হয়েছে; এর ৪ জিবি + ৬৪ জিবি ভ্যারিয়েন্টের মূল্য ১৫,৯৯৯ টাকা ও ৪ জিবি + ১২৮ জিবির মূল্য ১৭,৯৯৯ টাকা।





