আনুষাঙ্গিক মোবাইল

রিয়েলমির ঈদ ক্যাম্পেইনে থাকছে ক্যাশব্যাক, বিশেষ অফার ও নিশ্চিত উপহার

ক.বি.ডেস্ক: কুরবানির চেতনা ছড়িয়ে দেয়ার পাশাপাশি, নতুন ক্রেতাদের ঈদকে আরও আনন্দময় করে তুলতে স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি ঈদ-উল-আজহা উপলক্ষে চালু করেছে বিশেষ ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনে ক্রেতাদের জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার ও নিশ্চিত নানা সুবিধা। ক্যাম্পেইনটি চলবে ৩১ মে পর্যন্ত।

এই ঈদ-উল-আযহা অফারের আওতায় ক্রেতারা আকর্ষণীয় লাকি ড্রতে অংশ নিতে পারবেন। যেখানে ২ লাখ টাকা মূল্যের ঈদ কোরবানির গরু, ৮০ হাজার টাকা মূল্যের হোম অ্যাপ্লায়েন্স, বাই ওয়ান গেট ওয়ান (বোগো) অফার ও ৫,০০০ টাকা ক্যাশব্যাকের মতো দারুণ সব পুরস্কার থাকছে।

লাকি ড্রয়ের পুরস্কারের পাশাপাশি, প্রত্যেক ক্রেতার জন্য থাকছে বিশেষ ‘শিওর-শট’ গিফট। এর মধ্যে রয়েছে রিয়েলমি ১৪ সিরিজ ও ১৫ সিরিজে ২,০০০ টাকা ক্যাশব্যাক। এ ছাড়াও, প্রতিটি স্মার্টফোন কেনার সঙ্গে ক্রেতারা পাচ্ছেন গ্রামীণফোনের ফ্রি ৫ জিবি ইন্টারনেট সুবিধা। এ ছাড়া নতুন রিয়েলমি স্মার্টফোন কিনলেই ক্রেতারা একটি লটারিতে অংশ নেয়ার সুযোগ পাবেন এবং পুরস্কার জিতে নেয়ার সুযোগ পাবেন।

ঈদুল আজহায় স্মার্টফোন কেনাকে আরও সহজ করতে রিয়েলমি নিয়ে এসেছে বিশেষ টপপে সুবিধা। এই সুবিধার আওতায় ক্রেতারা মাত্র ২০% ডাউন পেমেন্টে, কোনও ক্রেডিট কার্ড ছাড়াই এবং সর্বোচ্চ ৯ মাসের কিস্তি সুবিধায় স্মার্টফোন কেনার সুযোগ পাবেন। বিস্তারিত: www.realme.com/bd

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *