আনুষাঙ্গিক মোবাইল

ভিভো ওয়াই৩২ নিয়ে জিতে নিন আকর্ষণীয় উপহার

ক.বি.ডেস্ক: আকর্ষণীয় ডিজাইন, শক্তিশালী ব্যাটারি ও টেকসই গঠনের পাশাপাশি ভিভো ওয়াই৩২ কেনার অভিজ্ঞতাকে আরও সহজ ও আনন্দদায়ক করতে থাকছে বিশেষ প্রি-অর্ডার সুবিধা। ১১ অক্টোবর পর্যন্ত ক্রেতারা ফোনটি অগ্রিম বুকিং দিয়ে এই সুবিধা উপভোগ করতে পারবেন। প্রি-অর্ডার চলাকালে হায়ার পারচেজ সুবিধার পাশাপাশি ন্যূনতম ২০ শতাংশ ডাউন পেমেন্ট দিয়ে সর্বোচ্চ ৯ মাসের কিস্তিতে ফোনটি কিনতে পারবেন।

প্রি-অর্ডার করা ক্রেতারা লাকি ড্রয়ের মাধ্যমে জিতে নিতে পারবেন রিরো প্যাড, ডব্লিউ২০ স্মার্টওয়াচ, এস৯০ পাওয়ার ব্যাংক অথবা চার বছরের ব্যাটারি ওয়ারেন্টি। নির্ধারিত শর্ত পূরণকারী প্রত্যেক ক্রেতা নিশ্চিত উপহার হিসেবে পাবেন সিলভার মেম্বারশিপ।

ভিভো ওয়াই৩২ স্মার্টফোনটিতে রয়েছে ৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্লুভোল্ট ব্যাটারি। ফোনটিতে রয়েছে এমন ব্যাটারি প্রযুক্তি, যা ছয় বছর পর্যন্ত ভালো পারফরম্যান্স ধরে রাখতে পারে এবং ১,৫০০ বার চার্জ দেয়ার পরও ব্যাটারির অন্তত ৮০ শতাংশ সক্ষমতা বজায় রাখে। দ্রুত চার্জের জন্য রয়েছে ৪৪ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা। এমনকি ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেও ফোনটি দিয়ে টানা ১৪ ঘণ্টা নেভিগেশন, ২০ ঘণ্টা শর্টস ভিডিও দেখা এবং ৩৬ ঘণ্টা কথা বলা সম্ভব।

দৈনন্দিন ব্যবহারে বাড়তি সুরক্ষার জন্য ফোনটিতে রয়েছে আইপি৬৮ ও আইপি৬৯ ধুলা ও পানি প্রতিরোধী সক্ষমতা এবং অ্যান্টি-ড্রপ আর্মার নকশা। ফোনটি সর্বোচ্চ ৩ মিটার পানিতে ৩০ মিনিট পর্যন্ত ডুবে থাকলেও টিকে থাকতে পারে। নকশাতেও রয়েছে বাংলাদেশের প্রাণবন্ত পরিবেশের ছাপ। টুইলাইট রেড রঙে ফুটে ওঠেছে ঢাকার প্রাণবন্ত নগরজীবনের উষ্ণ ও উদ্যমী রঙ, আর সানসেট অরেঞ্জ অনুপ্রাণিত কক্সবাজারের উপকূলীয় সূর্যাস্তের উজ্জ্বল রঙে। এর সঙ্গে রয়েছে ধাতব ক্যামেরা নকশা ও ডায়নামিক লাইট।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *