আনুষাঙ্গিক মোবাইল

পূজায় ইনফিনিক্সের স্মার্টফোনে ৭,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক, থাকছে ফোন জেতার সুযোগ

ক.বি.ডেস্ক: পূজার কেনাকাটায় ক্রেতাদের জন্য বিশেষ ক্যাশব্যাক অফার ঘোষণা করেছে স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স। অফারের আওতায় ব্র্যান্ডটির নোট ৬০, নোট ৬০ প্রো ফাইভজি ও নোট এজ স্মার্টফোন কেনায় সর্বোচ্চ ৭,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়া যাবে। পাশাপাশি, নির্ধারিত ছবি প্রতিযোগিতায় অংশ নিয়ে একটি ইনফিনিক্স স্মার্টফোন জেতার সুযোগও থাকছে।

অফারের আওতাভুক্ত তিনটি স্মার্টফোনেই রয়েছে ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ। মডেলভেদে ক্যাশব্যাকের পর ফোনগুলোর মূল্যও কমে আসবে। ইনফিনিক্স নোট ৬০-এর নিয়মিত মূল্য ৪৪,৯৯৯ টাকা। ৭,০০০ টাকা ক্যাশব্যাকের পর ফোনটি কেনা যাবে ৩৭,৯৯৯ টাকায়। নোট ৬০ প্রো ৫জি-এর নিয়মিত মূল্য ৪৯,৯৯৯ টাকা। এতে ৪,০০০ টাকা ক্যাশব্যাকের পর মূল্য দাঁড়াবে ৪৫,৯৯৯ টাকা। অন্যদিকে, নোট এজের নিয়মিত মূল্য ৩৪,৯৯৯ টাকা। ২,০০০ টাকা ক্যাশব্যাকের পর ফোনটির মূল্য হবে ৩২,৯৯৯ টাকা।

ক্যাশব্যাকের পাশাপাশি নোট ৬০ সিরিজের যেকোনও ফোন অথবা নোট এজ কিনে ছবি প্রতিযোগিতায় অংশ নেয়া যাবে। এ জন্য ইনফিনিক্স স্টোরে নতুন কেনা স্মার্টফোন ও এর বক্স হাতে নিয়ে একটি ছবি তুলতে হবে। এরপর ইনফিনিক্স বাংলাদেশের ফেসবুক পেজে প্রতিযোগিতার নির্ধারিত পোস্টের মন্তব্যের ঘরে ছবিটি আপলোড করতে হবে। অংশগ্রহণকারীদের মধ্য থেকে একজন বিজয়ী নির্বাচন করা হবে। পুরস্কার হিসেবে বিজয়ী পাবেন একটি ইনফিনিক্স স্মার্টফোন।

ইনফিনিক্স জানিয়েছে, ক্যাশব্যাক অফারটি সীমিত সময়ের জন্য প্রযোজ্য। অফারের শর্তাবলি, ছবি প্রতিযোগিতায় অংশগ্রহণের নিয়ম এবং বিস্তারিত তথ্য জানতে ইনফিনিক্স বাংলাদেশের ফেসবুক পেজে চোখ রাখতে হবে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *