উদ্যোগ

গার্ডিয়ানের ইন্স্যুরেন্স সুরক্ষায় ফাইবার অ্যাট হোম

ক.বি.ডেস্ক: গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের বিস্তৃত ইন্স্যুরেন্স সুরক্ষা ব্যবস্থায় যুক্ত হয়েছে ফাইবার অ্যাট হোম লিমিটেড। নতুন এ অংশীদারিত্বের ফলে ফাইবার অ্যাট হোমের কর্মী ও তাদের পরিবারের সদস্যরা এখন গার্ডিয়ানের আর্থিক ও স্বাস্থ্য সুরক্ষা সুবিধার আওতায় আসবেন। তারা গার্ডিয়ানের দেশব্যাপী ৪৫০টির বেশি পার্টনার হাসপাতাল থেকে সহজে মানসম্মত স্বাস্থ্যসেবা নিতে পারবেন। কর্মীদের জন্য উদ্ভাবনী ও পূর্ণাঙ্গ সুবিধা নিশ্চিত করতেই এ উদ্যোগ নিয়েছে গার্ডিয়ান।

সম্প্রতি ঢাকার গুলশানে অবস্থিত গার্ডিয়ানের প্রধান কার্যালয়ে চুক্তিটি স্বাক্ষরিত হয়। গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ রকিবুল করিম এবং ফাইবার অ্যাট হোমের ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. রফিকুর রহমান চুক্তিতে স্বাক্ষর করেন।

এ সময় উপস্থিত ছিলেন ফাইবার অ্যাট হোমের চিফ ফিন্যান্সিয়াল অফিসার জসিম উদ্দিন, কোম্পানি সেক্রেটারি কাজী সালাউদ্দিন, চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার মো. মাসুদ রাব্বি, সিনিয়র ম্যানেজার (এইচআর) মো. লুৎফুল কবির এবং ডেপুটি ম্যানেজার (এইচআর) সাদ্দাম হোসেন।

গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের চিফ এন্টারপ্রাইজ বিজনেস অফিসার সানিয়াত রহমান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড হেড অব গ্রুপ বিজনেস গাজী রাফি আহমেদ শামস, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড ডেপুটি হেড অব গ্রুপ সার্ভিসেস ইফতেখার আহমেদ, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড গ্রুপ বিজনেস লিড মোহাম্মদ শোয়েব এবং কি অ্যাকাউন্ট ম্যানেজার–গ্রুপ বিজনেস মুবাসসির বুশরা।

শেখ রকিবুল করিম বলেন, ‘যোগ্য ও দক্ষ কর্মীদের আকৃষ্ট করতে ও ধরে রাখতে প্রতিষ্ঠানগুলোর জন্য সমন্বিত কর্মী-সুবিধা ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে ওঠছে। আমরা ফাইবার অ্যাট হোমের কর্মী ও পরিবারের সদস্যদের নির্ভরযোগ্য জীবন বীমা ও চিকিৎসাসুবিধা নিশ্চিত করতে পারব। এতে তারা আরও বেশি মানসিক স্বস্তি ও আর্থিক নিরাপত্তা নিয়ে নিজেদের দায়িত্ব পালনে মনোযোগী হতে পারবেন।’

বর্তমানে গার্ডিয়ান সারা দেশে ৫০০টির বেশি করপোরেট প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছে। একই সঙ্গে দেশের এক কোটি ৩০ লাখের বেশি মানুষ গার্ডিয়ানের ইন্স্যুরেন্স সুরক্ষার আওতায় রয়েছেন। ডিজিটাল উদ্ভাবন ও সেবার অবকাঠামোতে ধারাবাহিক বিনিয়োগের মাধ্যমে গ্রাহকদের জন্য আরও স্বাচ্ছন্দ্যদায়ক ও নির্বিঘ্ন ইন্স্যুরেন্স ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করছে গার্ডিয়ান।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *