অ্যাপস মোবাইল

এশিয়ান পেট্রোলিয়াম উন্মোচন করলো নতুন অ্যাপ ‘এলফ’

ক.বি.ডেস্ক: এলফ লুব্রিক্যান্টসের এক বছর পূর্তিতে বাংলাদেশের একমাত্র পরিবেশক প্রতিষ্ঠান এশিয়ান পেট্রোলিয়াম লিমিটেড ‘এলফ অ্যাপ’ উন্মোচন করে। এই অ্যাপের মাধ্যমে গ্রাহকরা সহজেই বিভিন্ন ধরনের লুব্রিকেন্ট পণ্যের তথ্য, ব্যবহার নির্দেশিকা ও প্রয়োজনীয় প্রযুক্তিগত সহায়তা পাবেন। পাশাপাশি অ্যাপটিতে রয়েছে পণ্য যাচাইকরণ সুবিধা, রিওয়ার্ডভিত্তিক ফিচার, অনুমোদিত ওয়ার্কশপ ও ডিলার লোকেশন খুঁজে পাওয়ার সুবিধা।

এ ছাড়া গাড়ির ধরন অনুযায়ী উপযুক্ত ইঞ্জিন অয়েল নির্বাচন, রক্ষণাবেক্ষণ নির্দেশনা এবং দ্রুত পণ্য অর্ডারের সুবিধাও পাওয়া যাবে অ্যাপটির মাধ্যমে। অ্যান্ড্রয়েড ও আইওএস উভয় প্ল্যাটফর্মেই অ্যাপটি ব্যবহার করা যাবে। নতুন এ অ্যাপ গ্রাহকদের সঙ্গে ব্র্যান্ডটির সংযোগ আরও শক্তিশালী করবে এবং ডিজিটাল সেবাকে আরও গতিশীল করবে।

সম্প্রতি রাজধানীর তেজগাঁও শিল্প এলাকার জাপান পার্টস মিলনায়তনে এলফ লুব্রিক্যান্টসের এক বছর পূর্তি উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করে এশিয়ান পেট্রোলিয়াম পাশাপাশি উন্মোচন করা হয় নতুন ‘এলফ অ্যাপ’। এ সময় উপস্থিত ছিলেন এশিয়ান পেট্রোলিয়ামের মার্কেটিং লিড কাজী তাহমিদ হোসেন, বিজনেস লিড সিরাজুল মাহমুদ চৌধুরী সহ প্রতিষ্ঠানটির কর্মকর্তাবৃন্দ, ডিলার, রিটেইলার এবং ব্যবসায়িক অংশীদাররা।

অনুষ্ঠানে জানানো হয়, উন্নত প্রযুক্তি ও ইঞ্জিনের সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করার মাধ্যমে গত এক বছরে দেশের বাজারে দ্রুত জনপ্রিয় হয়ে ওঠেছে পারফরম্যান্স-ভিত্তিক ফরাসি ব্র্যান্ড এলফ। বাংলাদেশের বাজারে এলফ-এর অগ্রগতি, গ্রাহক-কেন্দ্রিক কার্যক্রম এবং মানসম্মত পণ্যের মাধ্যমে ব্র্যান্ডটির অবস্থান আরও শক্তিশালী হচ্ছে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *